রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’ ঝুঁকি এড়াতে এআই মডেলের উন্নয়ন ধীর করার আহ্বান অ্যানথ্রপিক সিইওর সিগন্যাল অমান্য করে মোটরসাইকেলের ধাক্কা, ২ পুলিশ সদস্য আহত মোহাম্মদপুরে কিশোরগ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ ইয়েমেন, রাশিয়া ও চীনে এআই দিয়ে অস্ত্র তৈরির চেষ্টা, নিষিদ্ধ হলো অ্যাকাউন্ট স্বামী নাকি অভিনয়, বিয়ের পর কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন জেনিফার? আশুলিয়ার ধামসোনায় চেয়ারম্যান প্রার্থী গফুর মিয়ার পক্ষে ঐক্যবদ্ধ ছাত্রদল, বিজয় নিশ্চিতের প্রত্যয়

মালাইকাকে বুড়ি বলে কটাক্ষ, যা বললেন অভিনেত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ৪৫ Time View

নিউজ ডেক্সঃ  বলিউডের গ্ল্যামার দুনিয়ায় তিনি যেন চিরযৌবনার প্রতীক। বয়সের কাঁটা পেরিয়ে গেছে ৫১ তে, তবুও মালাইকা অরোরাকে দেখে বোঝার উপায় নেই বয়স তার শরীরে কোনো দাগ টেনেছে। ফিটনেস আর সৌন্দর্যে মুগ্ধ ভক্তরা যেমন প্রশংসায় ভাসান, তেমনি বয়স নিয়ে ট্রোলিংয়েরও শিকার হতে হয় তাকে। এতদিন নীরব থাকলেও অবশেষে মুখ খুললেন এই সুন্দরী। জানালেন, বয়স নয়, আসল শক্তি লুকিয়ে আছে মানসিক দৃঢ়তা আর আত্মবিশ্বাসে।

মালাইকা সবসময়ই আত্মভালোবাসার পক্ষে কথা বলেছেন এবং নিজের বয়স বা চেহারা নিয়ে চলতে থাকা ট্রোলিংকে কখনও গুরুত্ব দেননি। তবে সব সময়ে এসব আঘাতমূলক মন্তব্য একেবারেই উপেক্ষা করা যায় না, সেটা এবার নিজেই বললেন অভিনেত্রী। ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে এ বিষয়ে মালাইকা বলেন, আমার কাছে বুড়ি মানে, আপনি কীভাবে কাউকে এমন কিছু বলতে পারেন? কখনো কখনো এটা ট্রিগার করে, কারণ এটা খুবই অসংবেদনশীল মন্তব্য।

তিনি আরও বলেন, মানুষ শুধুই বাইরের সাহসী দিকটাই দেখেন, খুশি লাগছে সেটা খেয়াল করেন কিন্তু তারা বোঝেন না, এর পেছনে এমন অনেক কিছু থাকে, যে কারণে কিছু মন্তব্য আপনাকে আঘাত করতে পারে, ট্রিগার করতে পারে। আমি মনে করি, এই ধরনের জিনিসগুলোকে উদাহরণ হিসেবে দেখা উচিত, যেখানে আপনি নিজেকে পাল্টে নিতে চান।

এরপর মালাইকা তার ছেলে আরহান খানকে তার ‘সবচেয়ে বড় সাপোর্টার’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, ও সবসময় বলে, ‘এতে এমন কী হয়েছে, মা? কেউ যদি এমন কিছু বলে, তাতে কী হয়েছে? কেন তুমি এতটা প্রভাবিত হচ্ছ?’ ওর এই কথাগুলো আমাকে নতুন করে ভাবতে শেখায়, ইতিবাচকভাবে এগিয়ে যেতে সাহায্য করে। তারপর আমার নিজের মনে যে মেকানিজম আছে, পরিস্থিতি সামাল দেওয়ার, সেটা চালু হয়ে যায়। আমি নিজেকে বলি, ‘এটা পেছনে ফেলে সামনে এগিয়ে চলি।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/১৭ আগস্ট ২০২৫/ বিকালঃ ০৪.১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit