বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:১৭ অপরাহ্ন

গোপালগঞ্জ নয়, দেশের প্রথম ভ্যাকসিন প্লান্ট হবে মুন্সীগঞ্জে : স্বাস্থ্য উপদেষ্টা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ৫৪ Time View

ডেস্ক নিউজ : গোপালগঞ্জ নয়, দেশের প্রথম ভ্যাকসিন প্লান্ট মুন্সীগঞ্জের সিরাজদিখানে কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্কে স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।  

আজ শনিবার সিরাজদিখানের কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।

স্বাস্থ্য উপদেষ্টা বলেন, গোপালগঞ্জ একদম এক পাশে হয়ে গেছে। ভ্যাকসিন উৎপাদনের পর তা ফ্রিজিং করে সারা দেশে সরবরাহ করতে হবে। এ জন্য এমন স্থান প্রয়োজন, যেখান থেকে সহজে পরিবহন নিশ্চিত করা যায়। গোপালগঞ্জ এ ক্ষেত্রে ফিজিবল নয়। ভ্যাকসিন উৎপাদনের জন্য যেসব প্রযুক্তি ও বিশেষজ্ঞ লাগবে, তাদের সেখানে সবসময় নিয়ে যাওয়া সম্ভব হবে না। তাই মুন্সীগঞ্জের সিরাজদিখানেই এই প্লান্ট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি জানান, ইতোমধ্যে ৪০ একর জমি বরাদ্দ করা হয়েছে। জমি রেজিস্ট্রেশন সম্পন্ন হলে নদীভাঙন রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বিসিক। এরপর ধাপে ধাপে যন্ত্রপাতি আমদানি ও অনুমোদনের কাজ শেষ করা হবে। পূর্ণ সক্ষমতায় পৌঁছাতে আড়াই থেকে তিন বছর সময় লাগতে পারে। 

নূরজাহান বেগম বলেন, ‘বর্তমানে সরকারি হাসপাতালগুলোতে আমরা প্রায় ৭০ শতাংশ ওষুধ সরবরাহ করতে পারছি। গুণগত মানের দিক থেকে এগুলো কোনো বেসরকারি প্রতিষ্ঠানের উৎপাদিত ওষুধের চেয়ে কম নয়। তবে ৯০ থেকে ১০০ শতাংশ চাহিদা পূরণে অতিরিক্ত যন্ত্রপাতি প্রয়োজন হবে, যা দ্রুত আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।’

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার কাজী হুমায়ুন রশিদ, সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

কিউএনবি/অনিমা/১৭ আগস্ট ২০২৫/দুপুর ২:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit