বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:১৮ অপরাহ্ন

৩২ নম্বরে ফুল দিতে আসা রিকশাচালক হত্যাচেষ্টা মামলায় কারাগারে

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ৫৮ Time View

ডেস্ক নিউজ : ১৫ আগস্টে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে এসে গণপিটুনি ও মব ভায়োলেন্সের শিকার রিকশাচালক আজিজুর রহমানকে হত্যাচেষ্টা মামলায় কারাগারে পাঠানো হয়েছে। শনিবার (১৬ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইশরাত জেনিফার জেরিন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শুক্রবার ১৫ আগস্টে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে গণপিটুনির শিকার হন রিকশাচালক আজিজুর রহমান। পরে তাকে সেখান থেকে গেফতার করে পুলিশ। ওই দিন রিকশাচালক আজিজুর রহমান বলেন, আমি কোনো দল করি না। শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবাসি। তাই এসেছিলাম।

রিকশাচালক আজিজুর আরও বলেন, আমি আওয়ামী লীগ বা শেখ হাসিনাকে ফেরাতে আসিনি। বঙ্গবন্ধুকে ভালোবাসি। তাই আমার হালাল উপার্জনের টাকা দিয়ে কেনা ফুল নিয়ে এসেছি।

মামলার তদন্ত কর্মকর্তা কারাগারে আটক রাখার আবেদনে বলেছেন, মামলার ঘটনার সময় প্রত্যক্ষদর্শী সাক্ষী এবং বাদীকে জিজ্ঞাসাবাদে গেফতার মো. আজিজুর রহমান (২৭) মামলার ঘটনায় জড়িত থাকার বিষয়ে সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, জুলাই আন্দোলন চলাকালে গত বছরের ৪ আগস্ট রাজধানীর ধানমন্ডি থানাধীন নিউমার্কেট থেকে সায়েন্স ল্যাব এলাকার মিছিল নিয়ে যাচ্ছিলেন ভুক্তভোগী মো. আরিফুল ইসলাম। ঘটনার দিন বেলা আড়াইটায় ওই মিছিলে গুলি পেট্রলবোমা ও হাতবোমা নিক্ষেপ করা হয়।

এতে আহত হন আরিফুল ইসলাম। পরে ঢাকা মেডিকেল হাসপাতালে দুই মাস চিকিৎসা শেষে সুস্থ হন। এ ঘটনায় এ বছরের ২ এপ্রিল রাজধানীর ধানমন্ডি থানায় একটি হত্যাচেষ্টা মামলা করেন আরিফুল। এই মামলাতেই রিকশাচালক আজিজুর রহমানের নাম না থাকলেও তাকে সন্দিগ্ধ আসামি হিসেবে গেফতার দেখানোো হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৬ আগস্ট ২০২৫/রাত ১০:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit