শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
এআই দিয়ে প্রয়াত অভিনেতার মুখে সংলাপ বসালেন পরিচালক বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন ভারতে ডিজিটাল প্রতারণার শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ দেবে ব্যাংক ইথিওপিয়াকে ১২ যুদ্ধবিমান ও চার এস-৪০০ দিচ্ছে রাশিয়া, নেপথ্যে কী? এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের স্থান পরিবর্তন চ্যাটজিপিটির পরামর্শে ওষুধের মাত্রা কমিয়ে রোগীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা এলপিজি বিক্রির কমিশন দুই থেকে তিনগুণ বাড়ানোর প্রস্তাব সারেনি বিমানের ত্রুটি, বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, ভাগ্য বদলাবে কি নবায়ন চুক্তিতে? পর্যটনে এআই ও টেকসই গন্তব্যের বার্তা নিয়ে ঢাকায় বিটিটিএফ শুরু

‎তিস্তা নদীর পানি বিপদসীমা থেকে নামলেও দুর্ভোগে প্লাবিত মানুষ

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ৭৮ Time View

‎‎জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : ‎তিস্তা নদীর পানি বিপদসীমার নিচে নেমে গেলেও লালমনিরহাট জেলার বিস্তীর্ণ নিম্নাঞ্চলে দুর্ভোগ কাটেনি। ‎শনিবার (১৬ আগষ্ট) সন্ধ্যায় হাতিবান্ধা উপজেলার ডালিয়া ব্যারাজ পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার প্রায় ৩৫ সেন্টিমিটার নিচে নেমে আসে। তবে এখনো জেলার সদর, আদিতমারী, কালীগঞ্জ, পাটগ্রাম ও হাটিবান্ধা উপজেলার অনেক গ্রামের মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছে।
‎
‎ঘরবাড়ি ও রাস্তাঘাট পানিতে তলিয়ে থাকার কারণে প্রায় দশ হাজারেরও বেশি মানুষচরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন। রান্না, খাওয়া, পরিষ্কার পানি সংগ্রহসহ নিত্যপ্রয়োজনীয় কাজগুলোতে ভোগান্তি দেখা দিয়েছে। ‎স্থানীয়রা জানিয়েছেন, পানি কমলেও খাবার ও বিশুদ্ধ পানির সংকট তীব্র আকার ধারণ করেছে। পানিবাহিত রোগ, বিশেষ করে ডায়রিয়া, চর্মরোগ ও জ্বর বাড়ছে বলেও জানিয়েছেন স্থানীয় স্বাস্থ্যকর্মীরা।
‎
‎এদিকে পানিবন্দি মানুষদের সহায়তায় জেলা প্রশাসন ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ত্রাণ কার্যক্রম চালালেও তা পর্যাপ্ত নয় বলে অভিযোগ উঠেছে। ক্ষতিগ্রস্ত কৃষকরা জানিয়েছেন, ধান, পাটসহ জমির অনেক ফসল পানিতে ডুবে নষ্ট হয়ে গেছে।
‎
‎জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনিল কুমার জানান, তিস্তার পানি আপাতত বিপদসীমার নিচে থাকলেও উজানের ঢল নামলে আবারও পানি বাড়ার আশঙ্কা রয়েছে। এজন্য নদী তীরবর্তী মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
‎

 

কিউএনবি/আয়শা/১৬ আগস্ট ২০২৫/রাত ৯:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit