শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম
মানসিক অসুস্থতা ঘিরে কুসংস্কার দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর চলতি মাসের ৯ দিনেই ডেঙ্গুতে ৫০ জনের প্রাণহানি, মৃত্যু আরও ১ কে এই নাভি পিল্লে, যিনি পেলেন ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার চট্টগ্রাম মহানগরীতে ক্রমান্বয়ে অনেক সাইকেল ট্র্যাক হবে: অর্থমন্ত্রী নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লে রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: সৌদি যাত্রীবাহী উড়োজাহাজ ধ্বংস, ফ্লাইট স্থগিত সেঞ্চুরি ছোঁয়া হলো না তামিমের, প্রথম সেশনে ফুরফুরে মেজাজে বাংলাদেশ রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ নোয়াখালীতে সারা এক্সপ্রেস বন্ধের দাবি, সাবেক মেয়র সোহেলের বিরুদ্ধে নানা অভিযোগ নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

মনিরামপুরে আ.লীগ নেতাসহ ১২ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) ।
  • Update Time : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ৭১ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বোমা হামলাসহ বিভিন্ন মামলায় আওয়ামী লীগ নেতাসহ ১২ জনকে গ্রেফতার করেছে। শুক্রবার রাতভর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ এদেরকে গ্রেফতার করে। শনিবার তাদেরকে পুলিশ আদালতে চালান দেয়।

পুলিশ ও এলাকাবাসী জানায়, পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মনিরামপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমানের ব্যবসা প্রতিষ্ঠানে বোমা হামলা মামলার পলাতক আসামি খেদাপাড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল বেপারী, মনোহরপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মালেক গাজীকে গ্রেফতার করে।

এছাড়া অপর একটি মামলার ওয়ারেন্টভূক্ত আসামি পৌরশহরের জয়নগর এলাকার ইব্রাহিম খলিল, মাহমুদকাটি গ্রামের সাখাওয়াত হোসেন, কুলটিয়া গ্রামের স্বপন রায়, প্রানেশ রায়, তাজপুর গ্রামের রুহুল আমিন, এনায়েতপুর গ্রামের হুমায়ুন কবির, লক্ষনপুর গ্রামের আহাদ আলী, কদমবাড়ীয়া গ্রামের রবিউল ইসলাম এবং নারী ও শিশু নির্যাতন মামলার আসামি ডুমুরখালি গ্রামের তুহিন হোসেনকে গ্রেফতার করা হয়।

এছাড়া পুলিশ ৪০ পিচ ইয়াবাসহ তারিকুল ইসলাম নামে এক যুবককে গ্রেফতার করে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইন মামলা করা হয়। মনিরামপুর থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমানন খান জানান, আটককৃতদের শনিবার আদালতে চালান দেওয়া হয়।

 

 

কিউএনবি/আয়শা/১৬ আগস্ট ২০২৫/সন্ধ্যা ৬:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit