সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বড় ছেলে রোজান আর নেই প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর, স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন গুদাম ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষকরা বিচারকের খাস কামরায় গাড়িচালককে মারধরের অভিযোগ কক্সবাজার কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু মুন্সীগঞ্জে ২ লাখ বর্গমিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ‘আলাদা দেশ হয়েও অঙ্গরাজ্যের সুবিধা চায়’, কানাডা নিয়ে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের বালু পাথরের টুকরোয় মিলল হাজার বছরের পুরোনো শহরের খোঁজ হত্যার পর গোসল করে খেজুর ও ইয়াবা সেবন করে খুনিরা: পুলিশ ছাগল খুঁজতে গিয়ে মিলল স্বর্ণের খোঁজ, ছুটছে ১০ হাজার মানুষ

নেত্রকোণায় তিন শ্রমিকের মৃত্যু

শান্তা ইসলাম নেত্রকোণা প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ৬১ Time View

শান্তা ইসলাম নেত্রকোণা প্রতিনিধি : নেত্রকোণা জেলা শহরের নাগড়া এলাকায় বিএডিসি ফার্মের পরিত্যক্ত ভবন ভাঙ্গার সময় ছাদ ধ্বসে তিন শ্রমিকের মৃত্যু, আহত হয়েছে তিনজন। আজ বৃহস্পতিবার বিকাল আনুমানিক পাঁচটার দিকে এ দূর্ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন – নেত্রকোণা সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া ইউনিয়নের পলাশাটি গ্রামের ছাদেক মিয়ার ছেলে মোঃ দিপু মিয়া(৪০), মৌগাতী ইউনিয়নের হাটখোলা বাজার এলাকার হলুদআটি গ্রামের শামছু উদ্দীনের ছেলে মোঃ হান্নান মিয়া(৪০), আটপাড়া উপজেলার অভয়পাশা গ্রামের ছালাম (৪০)।

নেত্রকোণা জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপপরিচালক মোঃ হাফিজুর রহমান জানান, প্রাথমিকভাবে জানা গেছে নেত্রকোণা জেলার বিএডিসি ফার্মের পরিত্যক্ত ভবন ভাঙতে গিয়ে ভবনের ছাদ ধ্বসে তিনজন মারা গেছেন। আরও তিনজন আহত হয়েছেন।

একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্য দুইজন নেত্রকোণা জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নেত্রকোণা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ জানান, নিহতদের সুরতহাল প্রতিবেদন তৈরী করে, নেত্রকোণা জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিবারের লোকজনের সাথে কথা বলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/১৪ আগস্ট ২০২৫/রাত ১০:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit