বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন

জ্যোতি-শারমিনদের নিয়ে জুলিয়ান উডের পাওয়ার হিটিং ক্লাস

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ৭৮ Time View

স্পোর্টস ডেস্ক : গত বৃহস্পতিবার (৭ আগস্ট) ঢাকায় পা রেখেই দ্রুত কাজে নেমে পড়েন উড। প্রথম ধাপে নারী ক্রিকেটারদের নিয়ে কাজ করার পর ১৬ আগস্ট থেকে লিটন-তামিমদের নিয়ে কাজ শুরু করবেন জুলিয়ান উড। 

 লিটন-নাহিদরা আপাতত ফিটনেস ট্রেনিংয়ে ব্যস্ত সময় পার করছেন। তবে পুরুষ ক্রিকেটারদের ব্যস্ততায় বসে নেই জুলিয়ান উড। কাজে লেগে পড়েন নারী ক্রিকেটারদের উন্নয়নে। জানা গেছে, গত তিন দিন নারী ক্রিকেটারদের নিয়ে কাজ করেছেন তিনি। বৃহস্পতিবারও (১৪ আগস্ট) নারী ক্রিকেটারদের তিনি পাওয়ার হিটিং দীক্ষা দেবেন। এরপর লিটনদের নিয়ে কাজ শুরু করবেন তিনি। 
 
এক মাসের জন্য বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন জুলিয়ান উড। তার মূল কাজ হলো, বাংলাদেশের ক্রিকেটারদের স্ট্রাইক রেট বাড়ানো, বড় শট খেলার দক্ষতা বৃদ্ধিতে কাজ করা। সে লক্ষ্য নিয়েই বাংলাদেশে এসেছেন এই ইংলিশ কোচ। 
 
 
২০২২ সালে বিপিএলে সিলেটের ব্যাটিং কোচ হিসেবে এসেছিলেন জুলিয়ান উড। পরের বছর কাজ করেছেন চ্যালেঞ্জার্সের প্রধান কোচ হিসেবে। চলতি বছর আইপিএলের ফাইনাল খেলা পাঞ্জাব কিংসের সঙ্গেও ছিলেন তিনি। 
 
বাংলাদেশে কাজ করতে টাইগারদের প্রধান কোচ ফিল সিমন্সের সঙ্গে ইতোমধ্যে আলাপ করেছেন ৫৬ বছর বয়সি এই কোচ। আপাতত তিন সপ্তাহের জন্য এসেছেন, তবে লম্বা সময়ের জন্যও বিসিবিতে কাজ করার সম্ভাবনা আছে তার।

কিউএনবি/আয়শা/১৩ আগস্ট ২০২৫/রাত ১১:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit