শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
এআই দিয়ে প্রয়াত অভিনেতার মুখে সংলাপ বসালেন পরিচালক বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন ভারতে ডিজিটাল প্রতারণার শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ দেবে ব্যাংক ইথিওপিয়াকে ১২ যুদ্ধবিমান ও চার এস-৪০০ দিচ্ছে রাশিয়া, নেপথ্যে কী? এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের স্থান পরিবর্তন চ্যাটজিপিটির পরামর্শে ওষুধের মাত্রা কমিয়ে রোগীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা এলপিজি বিক্রির কমিশন দুই থেকে তিনগুণ বাড়ানোর প্রস্তাব সারেনি বিমানের ত্রুটি, বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, ভাগ্য বদলাবে কি নবায়ন চুক্তিতে? পর্যটনে এআই ও টেকসই গন্তব্যের বার্তা নিয়ে ঢাকায় বিটিটিএফ শুরু

‎ধরলায় ভেসে আসা ভারতীয় শিশুর মরদেহ বুড়িমারী স্থলবন্দর দিয়ে হস্তান্তর

‎জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট
  • Update Time : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ৭০ Time View

‎জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : ‎লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধরলা নদীতে ভারত থেকে ভেসে আসা ভারতীয় শিশুর মরদেহ হস্তান্তর করা হয়েছে।‎মঙ্গলবার (১২ আগস্ট) বিকালে বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারতীয় কর্তৃপক্ষের কাছে মরদেহ হস্তান্তর করা হয় বলে জানান পাটগ্রাম থানার তদন্ত ওসি স্বপন কুমার সরকার।উপজেলার বুড়িমারী ইউনিয়নের উফারমারা গুড়িয়াটারী খুটাডাঙ্গা এলাকায় ধরলা নদী সংলগ্ন একটি খাল থেকে শঙ্খ দ্বীপ ঘোষ (৮) নামে  শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
‎
‎পুলিশ মরদেহের পরিচয় জানার জন্য ভারতের কাছে বার্তা পাঠায়। মঙ্গলবার ভারতীয় কর্তৃপক্ষ জানায়, মরদেহটি ভারতের জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি থানার সুস্হিরহাটের বিশ্ব দ্বীপ ঘোষের ছেলে শঙ্খ দ্বীপ ঘোষ। কারণ হিসেবে জানা যায়, নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় এই শিশুটি।‎মরদেহ হস্তান্তরের সময় ভারতের ময়নাগুড়ি থানার ইনচার্জ সুবাল ঘোষ, শঙ্খ দ্বীপ ঘোষের বাবা বিশ্ব দ্বীপ ঘোষ, পাটগ্রাম থানার তদন্ত ওসি স্বপন কুমার সরকার, বুড়িমারী স্থলবন্দর বিজিবি চেকপোস্টের কমান্ডার আনজারুল ইসলামসহ বিএসএফ সদস্যরা উপস্থিত ছিলেন।
‎
‎
‎

কিউএনবি/অনিমা/১৩ আগস্ট ২০২৫/সকাল ৯:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit