বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন

আইএল টি-টোয়েন্টি: দুবাই ক্যাপিটালসে মুস্তাফিজ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ২৯ Time View

স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গত আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে মাঠ মাতিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। এবার একই মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজির অন্য দলে খেলতে যাচ্ছেন তিনি। ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি (আইএল টি-টোয়েন্টি) আসরে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলবেন এই বাঁহাতি পেসার।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে মুস্তাফিজকে দলে ভিড়ানোর খবর নিশ্চিত করেছে দুবাই ক্যাপিটালস। ইংলিশ পেসার লুক উডের পরিবর্তে দলে নেওয়া হয়েছে বাংলাদেশি এই তারকাকে।

এর আগে আইপিএল ২০২৪ মৌসুমে মিচেল স্টার্কের বদলি হিসেবে দিল্লি ক্যাপিটালস দলে ডাক পেয়েছিলেন মুস্তাফিজ। এবার আইএল টি-টোয়েন্টিতেও বদলি ক্রিকেটার হিসেবে নতুন মঞ্চে নামার অপেক্ষায় তিনি।

আগামী ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে আইএল টি-টোয়েন্টির নিলাম। এর আগেই দল পেলেন মুস্তাফিজ। আগামী ২ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে এই আসর। ফাইনাল হবে আগামী বছরের ৪ জানুয়ারি।

দেশের বাইরের কোনো লিগে চতুর্থ বারের মতো খেলবেন মুস্তাফিজ। ইতোমধ্যেই লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল), পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ও ভাইটালিটি ব্লাস্টে খেলেছেন তিনি।

কিউএনবি/অনিমা/১২ আগস্ট ২০২৫/রাত ১০:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit