শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
এআই দিয়ে প্রয়াত অভিনেতার মুখে সংলাপ বসালেন পরিচালক বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন ভারতে ডিজিটাল প্রতারণার শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ দেবে ব্যাংক ইথিওপিয়াকে ১২ যুদ্ধবিমান ও চার এস-৪০০ দিচ্ছে রাশিয়া, নেপথ্যে কী? এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের স্থান পরিবর্তন চ্যাটজিপিটির পরামর্শে ওষুধের মাত্রা কমিয়ে রোগীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা এলপিজি বিক্রির কমিশন দুই থেকে তিনগুণ বাড়ানোর প্রস্তাব সারেনি বিমানের ত্রুটি, বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, ভাগ্য বদলাবে কি নবায়ন চুক্তিতে? পর্যটনে এআই ও টেকসই গন্তব্যের বার্তা নিয়ে ঢাকায় বিটিটিএফ শুরু

‎লালমনিরহাটে মাদক মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৬৬ Time View

‎‎জিন্নাতুল ইসলাম জিন্না,  লালমনিরহাট প্রতিনিধি : ‎লালমনিরহাটে মাদক মামলায় খায়রুজ্জামান ওরফে খয়ের জামাল (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন।
‎
‎মঙ্গলবার (১২ আগস্ট ২০২৫) তিনি স্বেচ্ছায় আদালতে হাজির হলে আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানা ইস্যু করে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ‎সাজাপ্রাপ্ত আসামি মেঃ খায়রুজ্জামান, কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর এলাকার মৃত তছলিম উদ্দীনের ছেলে।
‎
‎জানা যায়, গত ২৯ জুলাই ২০২৫ তারিখে লালমনিরহাট জেলা পুলিশের দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় রাষ্ট্রপক্ষ আসামির অপরাধ প্রমাণ করতে সক্ষম হয়। মামলার রায়ে আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।
‎
‎আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে এবং মাদক ব্যবসায়ীদের বিষয়ে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন।
‎

‎কিউএনবি/আয়শা/১২ আগস্ট ২০২৫/সন্ধ্যা ৭:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit