শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
এআই দিয়ে প্রয়াত অভিনেতার মুখে সংলাপ বসালেন পরিচালক বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন ভারতে ডিজিটাল প্রতারণার শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ দেবে ব্যাংক ইথিওপিয়াকে ১২ যুদ্ধবিমান ও চার এস-৪০০ দিচ্ছে রাশিয়া, নেপথ্যে কী? এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের স্থান পরিবর্তন চ্যাটজিপিটির পরামর্শে ওষুধের মাত্রা কমিয়ে রোগীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা এলপিজি বিক্রির কমিশন দুই থেকে তিনগুণ বাড়ানোর প্রস্তাব সারেনি বিমানের ত্রুটি, বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, ভাগ্য বদলাবে কি নবায়ন চুক্তিতে? পর্যটনে এআই ও টেকসই গন্তব্যের বার্তা নিয়ে ঢাকায় বিটিটিএফ শুরু

‎‎মাদকের বিরুদ্ধে বিজিবির বড় আঘাত: ৮২ কেজি গাঁজা জব্দ

‎জিন্নাতুল ইসলাম জিনৃনা,‎লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৯০ Time View

‎জিন্নাতুল ইসলাম জিনৃনা,‎লালমনিরহাট প্রতিনিধি : ‎মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয় নিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) কুড়িগ্রাম সীমান্তে এক অভিযান চালিয়ে ৮২ কেজি ভারতীয় গাঁজা জব্দ করে। ‎মঙ্গলবার (১২ আগষ্ট) বিকেলে ১৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বিষয়টি সাংবাদিকদের নিকট নিশ্চিত করেন। এর আগে সোমবার দিবাগত রাতে ফুলবাড়ী উপজেলার ধর্মপুর বেপারীটারী এলাকায় পরিচালিত এই অভিযানে ৮২ কেজি ভারতীয় গাঁজা জব্দ করে।
‎
‎ব্যাটালিয়ন ১৫ বিজিবি জানায়, গোপন সূত্রে তারা জানতে পারে যে মাদক পাচারকারীরা ফুলবাড়ী উপজেলার ধর্মপুর বেপারীটারী এলাকা দিয়ে বিপুল পরিমাণ গাঁজা পাচার করবে। এই তথ্যের ভিত্তিতে ১৫ বিজিবির একটি বিশেষ চৌকস টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে গাঁজার বস্তা ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে বস্তাগুলো থেকে ৮২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২ লক্ষ ৮৭ হাজার টাকা।
‎
১৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি জানান, মাদকের বিরুদ্ধে তাদের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। তিনি বলেন, দেশের যুবসমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে বিজিবি সর্বদা প্রস্তুত। একই সাথে তিনি মাদক পাচার রোধে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন এবং তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখার নিশ্চয়তা দেন। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
‎

 

কিউএনবি/আয়শা/১২ আগস্ট ২০২৫/সন্ধ্যা ৭:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit