রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম
আটোয়ারীতে শিক্ষক সংকটে সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্যাহত হচ্ছে পাঠদান ‎তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ৬ মাসে সাভার আশুলিয়ায় উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে-এমপি সালাউদ্দিন বাবু মৌসুম শুরুতে প্রতিপক্ষকে ৫-১ গোলে উড়িয়ে দিল বায়ার্ন মিউনিখ নেপালে বিড়ালের ডাক ভেবে ধ্বংসস্তূপ সরাতেই মিলল ৫ বছরের শিশু ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার ফিফার সংস্কারে নেদারল্যান্ডসের বৈশ্বিক সম্মেলনের প্রস্তাব অভিনেতা না হলে যে পেশায় যেতে চেয়েছিলেন অমিতাভ কেরুংয়ে আটকা ১ হাজার নেপালি, বিকল্প পথে দেশে ফেরানোর উদ্যোগ শিক্ষার্থীদের ভিসাপ্রক্রিয়া সহজ করতে মন্ত্রিপরিষদে বিশেষ কমিটি

ডোমারে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১৬০ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : “প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদায়িত্বে অগ্রগতি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নীলফামারীর ডোমারে জাতীয় ও আন্তির্জাতিক যুব দিবস উপলক্ষে যুব র‌্যালি, আলোচনা সভা, শপথ বাক্য পাঠ ও যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে।

উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত মঙ্গলবার (১২আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্ত্বর হতে এক বর্ণাঢ্য র‌্যালি সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে শপথ বাক্য পাঠ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসন শায়লা সাঈদ তন্বী।

উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মাইদুল ইসলামের সঞ্চালনায় অতিথি হিসাবে পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মোজাফ্ফর আলী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম, মৎস্য কর্মকর্তা মামুনুর রশিদ, বৈষম্য বিরোধী ছাত্রনেতা শরিফ হোসেন, ফজলে রাব্বি, সফল উদ্দ্যোক্তা রেহানা বেগম, যুব সংগঠক আজমিরা হক প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং যুব, যুব মহিলা, উদ্দ্যোক্তাসহ সফল খামারীগণ উপস্থিত ছিলেন। পরে শপথ বাক্য পাঠ শেষে যুব ঋণের চেক বিতরণ করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/১২ আগস্ট ২০২৫/সন্ধ্যা ৬:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit