বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

জিয়াকে হত্যায় শেখ হাসিনার হাত নেই, তা নিশ্চিত বলা যায় না: গয়েশ্বর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৬৮ Time View

ডেস্ক নিউজ : জিয়াউর রহমানের মৃত্যুর সাথে শেখ হাসিনার হাত নেই তা নিশ্চিত করে বলা যায় না, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বললেন, ১৯৮১ সালে শেখ হাসিনা দেশে ফেরার ১৩ দিনের মধ্যেই জিয়াউর রহমানকে হত্যা করা হয়।

জিয়াপুত্র আরাফাত রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে মঙ্গলবার (১২ আগস্ট) রাজধানীর পল্টনে খাবার বিতরণ আনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হাসান বলেন, জুলাই শহীদদের স্বপ্ন পূরণে স্বচ্ছ প্রক্রিয়ায় জাতীয় নির্বাচনের আয়োজন করতে হবে, যেন জনগণ নির্ভয়ে ভোট দিয়ে সরকার নির্বাচিত করতে পারে।

এদিকে, বনানীতে আরাফাত রহমানের কবরে শ্রদ্ধা শেষে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, রাজনৈতিক প্রতিহিংসার শিকার আরাফাত রহমান কোকো। দেশে স্বাভাবিক রাজনীতি থাকলে, তার এই অকাল মৃত্যু হতো না।

বিএনপির এ নেতা আরও বলেন, ধর্মের নামে বিভ্রান্তি ছড়িয়ে একটি গোষ্ঠী জাতীয় নির্বাচনকে বিতর্কিত করার ষড়যন্ত্র করছে। চাঁদাবাজ-দখলদারদের বিরুদ্ধে সরকারকে সোচ্চার হওয়ার আহবান জানান রুহুল কবির রিজভী।

 

কিউএনবি/আয়শা/১২ আগস্ট ২০২৫/দুপুর ২:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit