বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ধোলাইখাল ট্রাকস্ট্যান্ড সরিয়ে নেওয়ার জন্য ডিএসসিসিকে ইশরাকের চিঠি দীর্ঘ দিন বন্ধ থাকার পর সিসিকের নতুন পরিকল্পনায় সিলেট জালালাবাদ সিটি পার্ক র‌্যাঙ্কিংয়ে আরও নিচে নামল ব্রাজিল, আর্জেন্টিনা কততে? প্রথমবারের মতো পাকিস্তান সফরে ভ্যাটিকান সিটির শীর্ষ কূটনীতিক বিশ্বসেরা ২% গবেষকের তালিকায় রাবির ১৬, রুয়েটের ১৫ গবেষক বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে ভিসা সহজীকরণ ও বাণিজ্য বৃদ্ধি জোরদারে গুরুত্বারোপ বিষাক্ত চেতনানাশক স্প্রেতে অসুস্থ একই পরিবারের ১৫ জন হাসপাতালে রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ ‎লালমনিরহাটে স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড ‎আমেনা হত্যা ও এসিড নিক্ষেপের বিচার দাবিতে লালমনিরহাটে মহাসড়ক অবরোধ

১১বছর পর নেত্রকোণা সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সন্মেলন

শান্তা ইসলাম নেত্রকোণা প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ১১৬ Time View

শান্তা ইসলাম নেত্রকোণা প্রতিনিধি : দীর্ঘ প্রায় ১১বছর পর নেত্রকোণা সদর উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সোমবার (১১আগস্ট) দুপুরে জেলা শহরে পাবলিক হল মিলনায়তনে নেত্রকোণা সদর উপজেলা বিএনপির আয়োজনে এই সন্মেলন অনুষ্ঠিত হয়। সন্মেলনটির উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক ডাঃ আনোয়ারুল হক। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এসএম মনিরুজ্জামান দুদু’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন, দলটির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) শাহ্ ওয়ারেছ আলী মামুন।

অন্যান্যদের মধ্যে দলটির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াহাব আকন্দ, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এটিএম আব্দুল বারী ড্যানী, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, জেলা বিএনপির সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালী, বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য আইনজীবী ডক্টর আরিফা জেসমিন নাহিন প্রমুখ। সন্মেলনে ১২টি ইউনিয়নের ৮৫২ জন কাউন্সিলরের বিপরীতে সভাপতি পদে দুইজন ও সাধারণ সম্পাদক পদে দুজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বিকেল আনুমানিক তিনটার দিকে দ্বিতীয় অধিবেশন কাউন্সিল শুরু হয়।  কাউন্সিল অধিবেশন শেষে সন্ধ্যায় কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ্ ওয়ারেছ আলী মামুন এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক বজলুর রহমান পাঠান ও সদস্য সচিব, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এসএম মনিরুজ্জামান দুদু ফলাফল ঘোষণা করেন। সভাপতি – মোঃ মজিবুর রহমান খান, সাধারণ সম্পাদক – মোঃ তাজ উদ্দীন ফারাস সেন্টু।

 

কিউএনবি/আয়শা/১১ আগস্ট ২০২৫/রাত ১১:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit