মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম
ডোমসারে বিএনপি নেতার হুকুমে জমি দখলের অভিযোগ প্রধানমন্ত্রী হতদরিদ্র মানুষের সেবার জন্যই ফ্যামিলি কার্ড বিতরণ করছেন- বান্দরবান লামায় পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান । আটোয়ারীতে একাধিক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন- এমপি ব্যারিষ্টার মুহাম্মদ নওশাদ জমির ভূরুঙ্গামারীতে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত ‘ঘরের মাঠে বাংলাদেশ সেরা, আমরাও প্রস্তুত’ আটোয়ারীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত মুছাপুর রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী ইরান যুদ্ধবিরতির দিকে যাচ্ছে না: গালিবাফ ব্রাজিলে ফুটবল ম্যাচে ‘কুংফু’, রেফারি দেখালেন ২৩ লাল কার্ড ‘মোজাইক ডিফেন্স’ কী? সাদ্দামের পরিণতি দেখে কেন এই কৌশল নেয় ইরান

‎লালমনিরহাটে আন্তঃজেলা প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার, ট্রাক উদ্ধার

জিন্নাতুল ইসলাম জিন্না, ‎‎লালমনিরহাট প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ৮১ Time View

‎জিন্নাতুল ইসলাম জিন্না, ‎‎লালমনিরহাট প্রতিনিধি : ‎লালমনিরহাটে পরিবহন প্রতারণা মামলায় আন্তঃজেলা প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকা, নারায়ণগঞ্জ ও কুমিল্লার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় মামলার চুরি হওয়া একটি ট্রাকও উদ্ধার করা হয়েছে।

‎সোমবার(১১ আগস্ট) সন্ধ্যায় প্রতারক চক্রের সদস্যদের গ্রেফতারের বিষয়টি লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাদ আহমেদ নিশ্চিত করেছেন। ‎গ্রেফতাররা হলেন খুলনার মোঃ জাহিদুল মুন্সি (৪০), ঢাকার মোঃ রবিবউল ইসলাম মনির (৫৮) এবং মাদারীপুরের মোঃ আব্দুর রহমান হাওলাদার জসিম ভান্ডারী (৫৪)।

‎প্রাপ্ত তথ্যমতে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে পণ্য পরিবহনের নামে প্রতারণা ও মালামাল আত্মসাৎ করে আসছিল। দেশের বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে। ‎পুলিশ সূত্র জানায়, গত ২ জুলাই “মেসার্স শুভেচ্ছা ট্রেডার্স নামে ধান-চাল ব্যবসায়ী প্রতিষ্ঠানটি দিনাজপুরের স্নেহা অটো রাইস মিলে পণ্য পরিবহনের জন্য ভুয়া রেজিস্ট্রেশন নম্বরযুক্ত (ঢাকা মেট্রো-ট-২৪-৭৬৬৪) একটি ট্রাক ভাড়া করে। ট্রাকটি চালাচ্ছিল মোঃ জাহিদুল ইসলাম দুখু ওরফে তাইজুল মোল্লা। কিন্তু পণ্য গন্তব্যে না পৌঁছানোয় ও কোনো খোঁজ না মেলায় ২৮ জুলাই কালীগঞ্জ থানায় মামলা দায়ের করেন মালিকপক্ষ। মামলাটি তদন্তের দায়িত্ব পায় জেলা গোয়েন্দা শাখা।

‎তদন্তের একপর্যায়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় মূল চক্রের তিনজনকে শনাক্ত করে ডিবি। এরপর গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকা, নারায়ণগঞ্জ ও কুমিল্লার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আটককৃতদের জিজ্ঞাসাবাদে চক্রটির অন্যান্য সদস্য ও প্রতারণার কৌশল সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।

‎এ বিষয়ে লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাদ আহমেদ বলেন, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তারা দেশের বিভিন্ন অঞ্চলে একই কায়দায় ট্রাক ভাড়া নিয়ে পণ্য আত্মসাৎ করত। এ চক্রের আরও কয়েকজনকে আমরা চিহ্নিত করেছি। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। ‎লালমনিরহাটের পুলিশ সুপার তরিকুল ইসলাম বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। লালমনিরহাট পুলিশ প্রতারণা ও অপরাধ দমনে শূন্য সহনশীলতার নীতি অনুসরণ করছে।

কিউএনবি/আয়শা/১১ আগস্ট ২০২৫/রাত ১১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit