বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন

কাল থেকে ডাকসুর মনোয়নপত্র বিতরণ শুরু

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ৬৩ Time View

ডেস্ক নিউজ : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) মনোনয়নপত্র আগামীকাল  (মঙ্গলবার)  থেকে সংগ্রহ করা যাবে। মনোনয়নপত্রের ফি ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে। 

আজ সোমবার (১১ আগস্ট) ডাকসুর চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১২ থেকে ১৮ আগস্ট ২০২৫ তারিখ পর্যন্ত (সকাল ১০টা হতে বিকেল ৪টা পর্যন্ত) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় অবস্থিত চিফ রিটার্নিং অফিসারের অফিস থেকে প্রার্থীকে সশরীরে সংগ্রহ এবং ১৯ আগস্ট ২০২৫ তারিখ বিকেল ৩টার মধ্যে দাখিল করতে হবে।

একই সময়ে হল সংসদের মনোনয়নপত্র সংশ্লিষ্ট হলের হল রিটার্নিং অফিসারদের কাছ হতে প্রার্থীকে সশরীরে সংগ্রহ ও দাখিল করতে হবে।

ডাকসু ও হল সংসদ আচরণ বিধিমালা ২০২৫ অনুযায়ী, মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের সময় কোনো মিছিল বা শোভাযাত্রা করা যাবে না এবং পাঁচজনের বেশি সমর্থক নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ বা জমা দেওয়া যাবে না।
প্রতিটি ডাকসুর মনোনয়ন ফরমের ফি ৩০০ (তিনশত) টাকা নির্ধারণ করা হয়েছে।

কিউএনবি/অনিমা/১১ আগস্ট ২০২৫/রাত ১১:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit