শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

‎লালমনিরহাটে সাংবাদিক হত্যাচেষ্টার প্রধান আসামির জামিন নামঞ্জুর, জেল হাজতে প্রেরন

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ৬৪ Time View

‎জিন্নাতুল ইসলাম জিন্না,‎লালমনিরহাট প্রতিনিধি : ‎লালমনিরহাটের সাংবাদিককে শ্বাসরোধে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি কুখ্যাত দাদন ব্যবসায়ী মোঃ সোহরাব হোসেনের (৫০) ‎জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। ‎সোমবার (১১ আগস্ট) দুপুরে লালমনিরহাট অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামী সোহরাব হোসেন জামিন আবেদন করলে আদালত তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরন করার আদেশ প্রদান করেন।

‎লালমনিরহাট অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিএস আই আব্দুল হাকিম জানান, ‘সাপ্তাহিক আলোর মনি’র নির্বাহী সম্পাদক ও দৈনিক চিত্র লালমনিরহাট প্রতিনিধি কবি হেলাল হোসেন কবিরের মামলার প্রধান আসামি লালমনিরহাট সদরের মহেন্দ্রনগর ইউনিয়নের মকড়া ঢঢ গাছ গ্রামের মকবুল হোসেনের ছেলে দাদন ব্যবসায়ী মোঃ সোহরাব হোসেন (৫০) কে আলালতে তোলা হয়। পরে সেখানে তার আইনজীবি জামিন আবেদন করলে জামিনে বিরোধিতা করে জোর আপত্তি জানানো হয়। আদালত সব দিক বিবেচনা করে তার  জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরনের নির্দেশ প্রদান করেন।

‎রাষ্টপক্ষের আইনজীবি অ্যাড. মোঃ সামসুল আলম মিলন জানায়, ৯ আগস্ট রাত ৮টার দিকে মকবুল ও তার সন্ত্রাসী বাহিনী মিলে সাংবাদিক হেলাল হোসেন কবিরের উপর হামলা চালায়। রাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ নাগরিক, কলম সৈনিক হেলাল হোসেন কবিরকে তার বাড়ির সামন থেকে তুলে নিয়ে গিয়ে মারধর করে ও শ্বাসরোধে হত্যাচেষ্টা বিষয়টি মর্মান্তিক, বাদী ও তার মা হাসপাতালে চিকিৎসাধীন রাষ্ট্র বে-আইনি কাজ করার অধিকার কাউকে দেয়নি, সব কিছু রাষ্ট্রের আইন অনুযায়ী হওয়া উচিত।

‎তিনি আরও বলেন, যেহেতু সোহরাব হোসেনসহ ১১ আসামিরা মিলে সাংবাদিককে হত্যার উদ্দেশ্য হামলা করে এবং সেখানে মা ছেলেকে বাঁচাতে গিয়ে আহত হয়েছে। তাই রাষ্ট্র পক্ষের হয়ে আপত্তি জানানো হয়েছে। বিজ্ঞ আদালত সবদিক বিবেচনা করে আসামি সোহরাবের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছে।

 

কিউএনবি/আয়শা/১১ আগস্ট ২০২৫/রাত ১০:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit