বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গায় বিনাতিল-২ এর চাষাবাদ সম্প্রসারণে মাঠদিবস উদযাপন। ব্রাজিলকে হারানোর সম্ভাবনা খুবই কম দেখছেন হল্যান্ড সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরকারের অবস্থান কঠোর প্রবাসী আয়ে রেকর্ড, গত অর্থবছরে এসেছে ৩৫.৫৬ বিলিয়ন ডলার বাংলাদেশ ব্যাংকের গত ১৫ বছরের নথিপত্র চেয়ে গভর্নরকে ফের চিঠি দুদকের ভারতের সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিলেন জেনারেল ধীরাজ শেঠ নরওয়ে প্রতিপক্ষ হিসেবে ব্রাজিলের জন্য কতটা কঠিন, ভিনিসিউসে রহস্যভেদ হবে? পোষা কুকুরের হামলায় গৃহপরিচারিকাকে ক্ষতিপূরণ ১৫৯ কোটি টাকা! তৃতীয় টার্মিনাল পরিচালনা: বিশ্বখ্যাত ৫ এভিয়েশন জায়ান্টের প্রতিদ্বন্দ্বিতা অনুমোদন পেল নতুন তিন উপজেলা ও একটি থানা

শেরপুরে ভেঙে যাওয়া কাটাখালী বাঁধের উপর বাঁশের সাঁকো নির্মাণ

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ৮০ Time View

আবু জাহের,শেরপুর (বগুড়া) প্রতিনিধি  : বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের চককল্যাণী এলাকায় পানির অতিরিক্ত চাপে গত ২৪ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যায় কাটাখালী বাঁধটি ভেঙে গেলে বিলজয় সাগর, জয়লা, জালশুকা, কইগাতী, রুদ্র্রবাড়িয়া, আওলাকান্দি, চককল্যাণী, ভবনগাতি, জয়নগর, গুয়াগাছি, চর কল্যাণী ও বেলগাছি সহ প্রায় ১২ গ্রামের হাজারো মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে এলাকার মানুষ চরম দুর্ভোগে পড়েন। বাঁধ ধসের কারণে শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাতায়াত, কৃষিকাজ, বাজারে যাওয়া- আসা, রোগীদের হাসপাতালে নেওয়া, এমনকি বয়স্ক ও অসুস্থদের চলাচলও কঠিন হয়ে পড়ে। সংবাদটি গত ২৭ জুলাই দৈনিক আমার দেশ পত্রিকার অনলাইনে ভেঙ্গে গেছে কাটাখালি বাঁধ শিরোনামে সংবাদ প্রকাশিত হলে নজরে আসে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানীর।

এমন পরিস্থিতিতে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেন এস আর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও জেলা বিএনপির সদস্য, বগুড়া-৫ আসনের সম্ভাব্য প্রার্থী আসিফ সিরাজ রব্বানী। স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সহায়তায় এবং ব্যক্তিগত অর্থায়নে তিনি বাঁশের সাঁকো নির্মাণ করেন। কয়েকদিনের অক্লান্ত পরিশ্রমে সাঁকো নির্মাণ শেষ হলে ওই ১২ গ্রামের কয়েক হাজার মানুষের চলাচল স্বাভাবিক হয় এবং এলাকায় স্বস্থির বাতাস বইতে থাকে। স্থানীয় কৃষক সমসের জানান, বাঁধটি ভাঙ্গনের পর কৃষিপন্য পরিবহন বন্ধ হয়ে যায়। সাকো নির্মানে স্বাভাবিক ভাবে কৃষিপন্য বাজারজাত করতে পারছি। বিলজয় সাগর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও আলোর দিশারী আইডিয়াল স্কুলের শিক্ষার্থী সিজান সরকার, শুভ, রফিকুল জানান, বাধটি ধ্বসে যাওয়ার পর স্কুলে যেতে পাছিলাম না। বাঁশের সাঁকো নির্মানের ফলে এখন আমরা আবারো স্কুলে যেতে পারছি।

এছাড়া নদীর তিব্র ভাঙ্গনের ফলে সুঘাট ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিনোদপুর গ্রামের গৃহহীন মাজেদা বেগমের (৫৫) বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেলে তিনি খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছিলেন। খবর পেয়ে আসিফ সিরাজ রব্বানী তার জন্য তাৎক্ষণিকভাবে ঢেউটিনসহ সহায়তা প্রদান করেন। আসিফ সিরাজ রব্বানী বলেন, ্য়ঁড়ঃ;মানুষের দুর্দশা লাঘবে নৈতিক দায়িত্ববোধ থেকে যতটুকু সম্ভব করেছি। তবে এটি কোনো স্থায়ী সমাধান নয়। ইতোমধ্যে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছি, যাতে দ্রুত সরকারি উদ্যোগে একটি স্থায়ী ও টেকসই বাঁধ নির্মাণ করা হবে।্য়ঁড়ঃ; এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জব্বার জানান, পানির চাপে বাঁধ ভাঙার পর পানি উন্নয়ন বোর্ডের সাথে যোগাযোগ চলছে। তারা জানিয়েছেন শুষ্ক মৌসুমে বাঁধ নির্মাণের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দে দেয়া হবে।

কিউএনবি/অনিমা/১১ আগস্ট ২০২৫/বিকাল ৪:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit