বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

সাবেক এমপি বাহার মেয়র সূচনাসহ ৩৫ জনের বিরুদ্ধে চার্জশিট

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ১৩৭ Time View

ডেস্ক নিউজ : কুমিল্লায় অ্যাডভোকেট আবুল কালাম আজাদ হত্যাকাণ্ডের ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ। এতে কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য আকম বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) সাবেক মেয়র তাহসিন বাহার সূচনাসহ ৩৫ জনকে অভিযুক্ত করা হয়েছে। রোববার (১০ আগস্ট) দুপুরে কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা এবং কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম।

এদিকে ওই মামলার চার্জশিটে ইসতিয়াক সরকার বিপু নামে এক বিএনপি নেতাকে অভিযুক্ত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। এদিন দুপুরে কুমিল্লা প্রেস ক্লাবে কুমিল্লায় কর্মরত সাংবাদিকদের উপস্থিতিতে এ অভিযোগটি তুলে ধরেন ইসতিয়াক সরকার বিপুর বড় ভাই এবং নগরীর ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইমতিয়াজ সরকার নিপু।

তিনি তার বক্তব্যে বলেন, আমার ভাই বিপু বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তিনি কাউন্সিলর নির্বাচন করার সিদ্ধান্ত নেওয়ায় তাকে আইনজীবী আবুল কালাম হত্যা মামলায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়ানো হয়েছে। কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, গত বছরের ৫ আগস্ট কুমিল্লা নগরীর মোগলটুলি এলাকায় বিজয় মিছিলে অতর্কিত গুলিতে আইনজীবী আবুল কালাম আজাদ কাইমুল হক রিংকুসহ ৪ জন আহত হন। ঘটনার ১০ দিন পর ১৬ আগস্ট ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই আইনজীবী।

এ ঘটনায় নিহত আবুল কালাম আজাদের সহকারী আইনজীবী মোস্তাফা জামান জসিম বাদী হয়ে সাবেক কাউন্সিলর রায়হানকে প্রধান আসামি করে পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২৫ জনের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এদিকে এজাহারে সাবেক এমপি বাহার এবং তার কন্যা সাবেক মেয়র সূচনার নাম না থাকলেও পুলিশের দীর্ঘ তদন্ত শেষে হত্যাকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তাদের জড়িত থাকার প্রমাণ মেলে। এতে কুমিল্লা-৬ আসনের সাবেক সংসদ সদস্য আকম বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনাসহ ৩৫ জনের নামে আদালতে চার্জশিট দাখিল করা হয়।

নিহত আইনজীবী আবুল কালাম আজাদ কুমিল্লা আইনজীবী ফোরামের যুগ্ম সম্পাদক ছিলেন। তার বাসা কুমিল্লা নগরীর রানীর দীঘির দক্ষিণপাড় এবং গ্রামের বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জ এলাকায়। মামলার বাদী অ্যাডভোকেট মোস্তফা জামান জসিম বলেন, চার্জশিট দাখিলের মধ্য দিয়ে চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। কোতোয়ালি মডেল থানার ওসি মো. মহিনুল ইসলাম বলেন, মামলার এজাহারে সাবেক এমপি বাহাউদ্দিন বাহার এবং সাবেক মেয়র তাহসিন বাহার সূচনার নাম না থাকলেও তদন্তে তাদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। এতে তাদের চার্জশিটে অভিযুক্ত করা হয়েছে। তাছাড়া তদন্তে বাকি যাদের সম্পৃক্ততা পাওয়া গেছে তাদের বিরুদ্ধেই চার্জশিট দাখিল করা হয়েছে।

 

কিউএনবি/আয়শা/১০ আগস্ট ২০২৫/রাত ১১:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit