মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী

বৈঠক থেকে ওয়াকআউট, যা বললেন ছাত্রনেতা মেঘমল্লার বসু

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ৫৯ Time View

ডেস্ক নিউজ : ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্র রাজনীতি নিষিদ্ধ বিষয়ে ২৩টি ছাত্র সংগঠনের বৈঠক থেকে বামধারার ছাত্র সংগঠন ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) ও ছাত্র ইউনিয়ন ওয়াকআউট করেছে।

রোববার (১০ আগস্ট) বিকেল ৩টার দিকে এই বৈঠক শুরু হয়। তবে বৈঠকে ছাত্রশিবিরকে আমন্ত্রণ জানানোর প্রতিবাদ করেন বাম ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।

পরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে ঢাবির ছাত্র ইউনিয়ন সভাপতি মেঘমল্লার বসু বলেন, আমরা কোনো ছাত্র সংগঠনকে নিষিদ্ধ করার পক্ষে নই। কারণ আমরা বিশ্বাস করি আজ অন্য সংগঠন নিষিদ্ধ হলে, কাল আমাদেরকেও নিষিদ্ধ করা হতে পারে। শিবিরের প্রতি আহ্বান থাকবে তারা যেন গুপ্ত রাজনীতি থেকে বেরিয়ে আসে। প্রকাশ্যে তারা যেন রাজনীতি করে এবং একাত্তরে বিভিন্ন মানবতাবিরোধী ঘটনার সঙ্গে জড়িত তাদের নেতাদের ডিজওউন করতে হবে।

তিনি আরও দাবি করেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সামাজিক যেকোনো চুক্তি করলে তা যেন প্রকাশ্য হয়। পাশাপাশি সব সংগঠনকে এই চুক্তি মেনে রাজনীতি করারও আহ্বান জানান তিনি।

কিউএনবি/অনিমা/১০ আগস্ট ২০২৫/রাত ৯:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit