বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম

ভারতে র‍্যাগিংয়ের নামে শিক্ষার্থীকে ইলেকট্রিক শক

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ৪২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ঘটনাটি ঘটেছে ভারতের আন্ধ্র প্রদেশের পালনাডু জেলার দাচেপল্লি গভর্নমেন্ট জুনিয়র কলেজে। ওই কলেজের প্রথম বর্ষের এক শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের নামে মারধর ও ইলেকট্রিক শক দেওয়ার অভিযোগ উঠেছে।

এই ঘটনার একটি ভিডিও এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

অভিযোগ অনুযায়ী, ভুক্তভোগী শিক্ষার্থীকে হোস্টেলে নিয়ে গিয়ে মারধর ও ইলেকট্রিক শক দেওয়া হয়। অভিযুক্তরা এই নির্যাতনের ভিডিও ধারণ করে এবং ভুক্তভোগীকে হত্যার হুমকি দেয়। কলেজের বাইরের এক ব্যক্তি এই ঘটনায় সহায়তা করেছে বলেও জানা গেছে।

ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে।

এদিকে, ঘটনাটির প্রতিবাদে বিভিন্ন ছাত্র সংগঠন বিক্ষোভ করেছে। কলেজ কর্তৃপক্ষ এ বিষয়ে রিপোর্ট লেখা কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। সূত্র: এনডিটিভি

কিউএনবি/অনিমা/১০ আগস্ট ২০২৫/বিকাল ৫:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit