শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

‎সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে লালমনিরহাট সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ

‎জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট
  • Update Time : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ৮০ Time View

‎জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্যাতন ও জবাই করে হত্যার প্রতিবাদে প্রেসক্লাব লালমনিরহাট মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ।রবিবার (১০ আগষ্ট) সকালে মিশন মোড় গোল চত্বরে প্রেসক্লাব লালমনিরহাটের আয়োজনে জেলায় কর্মরত সকল সাংবাদিক, সুশীল সমাজ ও সাধারণ মানুষ এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করে।‎সমাবেশের বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনে সময় গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের নিজস্ব প্রতিবেদক আসাদুজ্জামান তুহিনকে জবাই করে হত্যা করা হয়েছে, যা গণমাধ্যমের উপর একটি চরম আঘাত। লালমনিরহাটেও সাপ্তাহিক আলোর মনি পত্রিকার নির্বাহী সম্পাদক সম্পাদক সাংবাদিক হেলাল কবিরকে হত্যার চেষ্টা করা হয়েছে। যদিও ইতিমধ্যে অপরাধীদের একজনকে গ্রেফতার করেছে লালমনিরহাট সদর থানা পুলিশ। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের নির্যাতন করা হচ্ছে। অবিলম্বে সাংবাদিক তুহিন হত্যার হত্যাকারী ও সারাদেশে সাংবাদিক নির্যাতনকারীদের বিচার, সেই সাথে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অন্যথায় সাংবাদিকরা বিকল্প ব্যবস্থা গ্রহণসহ সকল প্রকার সংবাদ বয়কট করবে।


‎বক্তারা আরও বলেন, সাংবাদিকরা নিজেদের জন্য কখনো সংবাদ প্রচার করে না, সাংবাদিকরা অন্যায়ের বিরুদ্ধে সংবাদ প্রচার করে, মাদকের বিরুদ্ধে সংবাদ করে। সর্বপরি সাংবাদিকরা দেশের শান্তিশৃঙ্খলা ভালো রাখার জন্যই সংবাদ প্রচার করে।এজন্যেই সাংবাদিকরা আজ মব জাস্টিস এর শিকার হচ্ছে, সাংবাদিকদের মেরে ফেলা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে। যারা অন্যায়, দুর্নীতির সংবাদ প্রচার করে আজ তারাই সংবাদের শিরোনাম হচ্ছে। এমনটা চলতে থাকলে সাংবাদিকরা এই পেশা থেকে সরে আসবে। সমাবেশে বিভিন্ন প্রিন্ট, অনলাইন, ইলেকট্রনিক্স, প্রিন্ট মিডিয়া ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।সমাবেশে সিনিয়র সাংবাদিক আবু হাসনাত রানার সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রথম আলোর সাংবাদিক আব্দুর রব সুজন, সিনিয়র সাংবাদিক লিয়াকত হোসেন, সিনিয়র সাংবাদিক আহমেদুর রহমান মুকুল, ৭১ টেলিভিশনের প্রতিনিধি মিলন পাটোয়ারী, গাজি টিভির আলতাব হোসেন, বাংলাদেশ প্রেসক্লাব রংপুর বিভাগের সভাপতি সাংবাদিক শরিফুল ইসলাম রতন, প্রতিদিনের সংবাদ পত্রিকার প্রতিনিধি জিন্নাতুল ইসলাম জিন্না প্রমুখ।

‎এ সময় বাংলাদেশ প্রেস ক্লাবের ব্যানারে বাংলাদেশ প্রেস ক্লাবের রংপুর বিভাগের সভাপতি সাংবাদিক শরিফুল ইসলাম রতনের নেতৃত্বে বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাট জেলা শাখার সাংবাদিকরাও এই প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করে।‎প্রতিবাদ সমাবেশে সঞ্চালনার দায়িত্ব পালন করেন দেশ টিভির প্রতিনিধি জামাল বাদশা।

কিউএনবি/অনিমা/১০ আগস্ট ২০২৫/বিকাল ৪:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit