বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন

১৮ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি যুবলীগ নেতা গ্রেপ্তার..

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ৭৯ Time View

পটুয়াখালীর বাউফল উপজেলা যুবলীগের সভাপতি শাহজাহান সিরাজকে ঢাকার আফতাবনগর এলাকা থেকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

শনিবার (৯ আগস্ট) বিকেলে ঢাকার খিলগাঁও আফতাবনগরের একটি বাসা থেকে পুলিশ ও ‌‌‌র‍্যাবের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, চাঁদাবাজি, মারধর ও ভাঙচুরের মামলায় পটুয়াখালীর আদালত শাহজাহানকে ১৮ বছরের কারাদণ্ড দিয়েছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট বিগত সরকারের পতনের পরে আসামি শাহজাহান সিরাজ আত্মগোপনে চলে যান।

বাউফল থানার ওসি আকতারুজ্জামান সরকার বলেন, আসামিকে ঢাকায় গ্রেপ্তার করা হয়েছে। এখন তাকে থানায় নিয়ে আসা হচ্ছে। পরে আসামি শাহজাহানকে আদালতে সোপর্দ করা হবে। ঢাকায় অবস্থানরত বাউফল থানার উপপরিদর্শক (এসআই) মুনিরুজ্জামন খান বলেন, রোববার (১০ আগস্ট) সকালে শাহজাহান সিরাজকে বাউফল থানায় আনা হবে। পরে তাকে আদালতে সোপর্দ করা হবে।

অনলাইন নিউজ ডেক্সঃ

কুইক এন ভি/রাজ/১০ আগষ্ট ২০২৫/দুপুরঃ ১২.২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit