শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের হোটেলে ফের অগ্নিকাণ্ড, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক ডেঙ্গু মোকাবিলায় সরকারের পাশাপাশি নতুন প্রজন্মের অংশগ্রহণ জরুরি: ডা. রফিক গাজীপুরে ঘরে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, একই পরিবারের শিশুসহ দগ্ধ ৪ ভারত থেকে আমদানি করা চালে মিলল ‘আফলাটক্সিন’ নামক ক্ষতিকর উপাদান পুলিশের সক্ষমতায় দুই মেগা প্রকল্প, ৬৬০৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সৌদিতে হুতিদের হামলা, বাংলাদেশের তীব্র নিন্দা দ্রুততম মানব-মানবী ইমরান-শিরিন, টাইমিং নিয়ে প্রথম দিনেই বিতর্ক ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩ জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন করলেন রাষ্ট্রপতি মস্কোর সঙ্গে ট্রাম্পের তেল চুক্তির পর যুক্তরাষ্ট্রে যাচ্ছে রুশ ডিজেল ট্যাংকার

সিদ্ধান্ত ছাড়াই শেষ ঢাবির প্রোভস্ট সভা, ছাত্র সংগঠনগুলোর সঙ্গে বসবে প্রশাসন

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১০৫ Time View

ডেস্ক নিউজ : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রভোস্ট স্থায়ী কমিটি শনিবার (৯ আগস্ট) হলগুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার চলমান দাবিকে কেন্দ্র করে জরুরি সভা করেছে।

এদিন দুপুর ১২টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৬টার পর্যন্ত চলা মিটিংয়ে শেষ পর্যন্ত কোনও সিদ্ধান্তে আসতে পারেনি। তবে এখন থেকে নতুন করে ছাত্র সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করা হবে বলে জানিয়েছেন একাধিক প্রভোস্ট।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রভোস্ট জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন শনিবার থেকে ছাত্র সংগঠনগুলোর সঙ্গে বসে বিষয়টি নিয়ে আলোচনা করবে।

আরেকজন প্রভোস্ট বলেছেন, আমরা এটা নিয়ে এখনও কাজ করছি। মন্তব্য করার মতো অবস্থায় নেই।

শুক্রবার (৮ আগস্ট) রাতে হলে ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভের পর শনিবার দুপুর থেকেই এই আলোচনা শুরু হয়েছে। ঢাবি ছাত্রদলের হল কমিটি ঘোষণার পর থেকেই শিক্ষার্থীরা হলগুলোতে ছাত্র রাজনীতি সম্পূর্ণরূপে নিষিদ্ধের দাবি জানান।

এদিকে, ঢাবির উপাচার্য প্রফেসর ড. নিয়াজ আহমেদ খান শনিবার পুনরায় জানিয়েছেন, গত ১৭ জুলাই ২০২৪ তারিখে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী হলগুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকবে। তিনি বলেন, ১৭ জুলাই ২০২৪ সালের কাঠামোর আওতায় হলগুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ রয়েছে।

কিউএনবি/অনিমা/৯ আগস্ট ২০২৫/রাত ১১:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit