বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন

ইউপি সদস্যকে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার..

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৪৬ Time View

নিউজ ডেক্সঃ  কুমিল্লার নাঙ্গলকোটে সাবেক ইউপি সদস্য আলাউদ্দিনকে বাড়ি থেকে তুলে নিয়ে কুপিয়ে ও গুলি করে হত্যার ঘটনায় জড়িত প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

শনিবার (৯ আগস্ট) সকালে কুমিল্লা অশোকতলা এলাকায় র‍্যাব অফিসে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব ১১-এর কুমিল্লার কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম। এর আগে শুক্রবার (৮ আগস্ট) ঢাকার মগবাজার রেলগেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব। আসামি শেখ ফরিদ (৪৫) নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ আলীয়ারা গ্রামের আবুল খায়েরের ছেলে।

সংবাদ সম্মেলনে মেজর সাদমান ইবনে আলম বলেন, নাঙ্গলকোটের আলিয়ারা গ্রামে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ২৫ জুলাই গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ হয়। সেদিন দফায় দফায় সংঘর্ষে উভয়পক্ষের ১৫ জন গুলিবিদ্ধসহ ২৫ জন আহত হন। এ ঘটনাকে কেন্দ্র করে ৩ আগস্ট আলিয়ারা গ্রামের বাসিন্দা আলাউদ্দিন তার চাচাতো ভাইয়ের জানাজা শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে একটি সিএনজিতে তুলে নিয়ে গুলি ও কুপিয়ে হত্যা করে চান্দাইশ এলাকায় ফেলে যায়। সেখান থেকে আলাউদ্দিনের স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 আরও বলেন, ৫ আগস্ট এ ঘটনায় নিহতের ছেলে জোবায়ের হোসেন বাদী হয়ে নাঙ্গলকোট থানায় একটি হত্যা মামলা করেন। শেখ ফরিদকে প্রধান আসামি করে ১৫ জনের নাম উল্লেখ করে আরও ৮ থেকে ১০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

অনলাইন নিউজ ডেক্সঃ

কুইক এন ভি/রাজ/০৯ আগস্ট ২০২৫/বিকালঃ ০৫.৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit