শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:২৪ অপরাহ্ন

আ.লীগের স্বপ্ন বাস্তবে পরিণত হবে না: মঈন খান

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৬০ Time View

ডেস্ক নিউজ : আওয়ামী লীগের আকাশকুসুম স্বপ্ন বাস্তবে পরিণত হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

শনিবার (৯ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জের সরকারি মুড়াপাড়া কলেজ অডিটোরিয়ামে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী প্রয়াত আবদুল মতিন চৌধুরীর ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন।

ড. আব্দুল মঈন খান বলেন, আওয়ামী লীগ আকাশকুসুম স্বপ্ন দেখছে। ভাবছে আবার তারা বাংলাদেশে ফিরে আসবে। আমি স্পষ্ট করে বলে দিতে চাই আওয়ামী লীগের এ আকাশকুসুম স্বপ্ন বাস্তবে পরিণত হবে না। কিন্তু এ বাস্তবতা টিকিয়ে রাখতে হলে আমরা যারা জনগণের কাজ করি আমাদের সঠিক পথে থাকতে হবে।

তিনি বলেন, আওয়ামী লীগের পতনের এক বছর বিগত হয়েছে, আওয়ামী লীগের একজন নেতাকর্মীও কি তাদের অন্যায় কৃতকর্মের জন্য অনুতপ্ত বা ক্ষমা চেয়েছেন? তার অর্থ কী দাঁড়ায়? আওয়ামী লীগ ইতিহাস থেকে কোনো শিক্ষা নেয়নি।

বিএনপির নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক নাছির উদ্দীন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান, জেলা ওলামা দলের আহ্বায়ক হাফেজ মাওলানা জাকারিয়া মোল্লা, জেলা যুবদলের সহ-সভাপতি আমিনুল ইসলাম ইমন ও যুবদল নেতা আবু মোহাম্মদ মাছুম প্রমুখ।

কিউএনবি/অনিমা/০৯ আগস্ট ২০২৫/বিকাল ৫:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit