বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম
দেশের রিজার্ভ আরও বেড়ে ৩৫.৮০ বিলিয়ন ডলার বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড ফাইনালের ভেন্যুর মান নিয়ে ভিনিসিউসের পর ফরাসি তারকার উদ্বেগ প্রকাশ কানাডায় মুখোমুখি ঘানা ও পানামা বিশ্ব সংবাদ ইরান চুক্তিতে বিশ্ববাজারে উচ্ছ্বাস: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী ‘সুগন্ধি আসছে’ সন্দেহে মৃত্যুর ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা বাজেটের পর নিত্যপণ্যের দাম বাড়ার সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী প্রত্যেক জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিসের ব্যবস্থা করা হবে

ইউক্রেনের এক ইঞ্চি জমিও ছাড় নয়, হুঁশিয়ারি জেলেনস্কির

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৫৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদেমির জেলেনস্কি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইউক্রেনীয়রা দখলদারদের কাছে তাদের এতটুকু জমিও ছেড়ে দেবে না।  এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। তার এই মন্তব্যের কয়েক ঘণ্টা আগেই অবশ্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দেন যে, রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করতে আঞ্চলিক ছাড় দেওয়া হতে পারে।

ট্রাম্প জানান, রাশিয়া ও ইউক্রেন একটি শান্তিচুক্তির অংশ হিসেবে কিছু এলাকা অদলবদল করবে। তার ভাষ্য, ‘বিষয়টি খুব জটিল। তবে কিছু (এলাকা) আমরা ফিরিয়ে আনব, আর কিছু পরিবর্তন হবে।  উভয় পক্ষের মঙ্গলের জন্য এলাকাগুলোর অদলবদল হবে। আমরা এ বিষয়ে পরে অথবা আগামীকাল আরও বিস্তারিত বলব।’

ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে আরও ঘোষণা দেন,  তিনি আগামী শুক্রবার (১৫ আগস্ট) আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইউক্রেন যুদ্ধ নিয়ে বৈঠক করবেন। এ বিষয়ে জেলেনস্কি বলেন, ‘ইউক্রেনকে বাদ দিয়ে কোনো আলোচনা বা সমাধান শান্তির পরিপন্থি হবে।’

২০২২ সালে পূর্ণমাত্রার আক্রমণ শুরু করার পর থেকে রাশিয়া ইউক্রেনের প্রায় ২০ শতাংশ এলাকা দখল করে রেখেছে। তবে এখন পর্যন্ত বড় ধরনের অগ্রগতি পায়নি মস্কো, আর ইউক্রেনীয় পাল্টা আক্রমণেও রুশ বাহিনীকে পিছু হটানো যায়নি।

 

 

কিউএনবি/আয়শা/৯ আগস্ট ২০২৫/বিকাল ৪:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit