শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন

সাংবাদিক হত্যার প্রতিবাদ ও সাংবাদিকদের পেশাগত রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিতের দাবিতে নওগাঁয় মানববন্ধন

সজিব হোসেন  নওগাঁ প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৫৩ Time View
সজিব হোসেন  নওগাঁ প্রতিনিধি : গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদ ও সাংবাদিকদের পেশাগত রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিতের দাবিতে নওগাঁয় মানববন্ধন করেছেন সাংবাদিকরা। আজ শনিবার বেলা ১১টায় শহরের মুক্তির মোড়ে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির ব্যানারে ঘন্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি রায়হান আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নওগাঁ জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক বেলায়েত হোসেন, সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ হোসেন মুরাদ,  জেলা সাংবাদিক ইউনিয়ন নওগাঁ’র সাধারণত সম্পাদক  রিফাত হোসাইন সবুজ, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক আসাদুর রহমান জয়, রিপোটার ইউনিটের সভাপতি আব্দুর রশিদ তারেকসহ সাংবাদিকরা।

বক্তারা বলেন, সাংবাদিক তুহিনের হত্যা কেবল একজন সাংবাদিকদের কণ্ঠরোধ নয়, বরং এটি গণমাধ্যমের স্বাধীনতা ও সাধারণ মানুষের নিরাপত্তার প্রতি হুমকি। গাজীপুরসহ দেশব্যাপী সাংবাদিকদের হত্যা ও নির্যাতনে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানোর পাশাপাশি সাংবাদিকদের সুরক্ষা আইন করে তাদের সুরক্ষা দেওয়ার জন্য ‘সাংবাদিক  হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে এনে বিচারের দাবি জানান। এ ছাড়াও মানববন্ধনে বিভিন্ন গনমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

কিউএনবি/আয়শা/৯ আগস্ট ২০২৫/দুপুর ২:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit