ডেস্ক নিউজ : গাজীপুরে এক সাংবাদিককে কুপিয়ে হত্যার করার ঘটনা ঘটেছে। নিহতের নাম মো: আসাদুজ্জামান তুহিন। তিনি দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকায় কাজ করতেন।
পুলিশ ও এলাকাবাসী জানান, বৃহস্পতিবার রাত ৮টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা মসজিদ মার্কেটের একটি দোকানে ঢুকে দুর্বৃত্তরা এলোপাতারিভাবে কুপিয়ে প্রতিদিনের কাগজে কর্মরত আসাদুজ্জামান তুহিনকে কোপায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধারের কাজ করছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তুহিনকে খুন করার ঘটনার ব্যাপারে পুলিশের দায়িত্বশীল কারো বক্তব্য পাওয়া যায়নি। এ ব্যাপারে বিস্তারিত তথ্য উদ্ধারের চেষ্টা চলছে।
কিউএনবি/অনিমা/৭ আগস্ট ২০২৫/রাত ৯:৩৯