বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:১৮ অপরাহ্ন

শাহজালালে সোয়া ৮ কেজি সোনা উদ্ধার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ৩০ Time View

ডেস্ক নিউজ : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৮.১২০ কেজি ওজনের ৭০টি সোনার বার উদ্ধার করেছে ঢাকা কাস্টমস কর্তৃপক্ষ। উদ্ধার করা সোনার বাজারমূল্য প্রায় ১২ কোটি টাকা বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে কাতারের দোহা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩২৬ ফ্লাইটের কার্গো হোল্ডে অভিযান চালানো হয়। কালো স্কচটেপ দিয়ে মোড়ানো কাপড়ের ভেতরে লুকানো ছিল এই বিপুল পরিমাণ সোনা। বিমানটির সামনের কার্গো অংশে এগুলো পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।

এই অভিযানে নেতৃত্ব দেন কাস্টমসের যুগ্ম কমিশনার নাজমুন নাহার কায়সার ও সহকারী কমিশনার এস এম সরাফত হোসেন।

ঢাকা কাস্টমসের কমিশনার মুহম্মদ জাকির হোসেন জানান, বাংলাদেশ কাস্টমস দেশীয় অর্থনীতিকে সুরক্ষিত রাখতে, বৈদেশিক মুদ্রা পাচার ও চোরাচালান রোধে সর্বদা সচেষ্ট। ভবিষ্যতেও কাস্টমসের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, উদ্ধার করা সোনা যথাযথ প্রক্রিয়া শেষে বাংলাদেশ ব্যাংকে হস্তান্তর করা হবে।

এই ঘটনায় কাস্টমস আইন ২০২৩ ও মানি লন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। কীভাবে বিমানটির কার্গো হোল্ডে এত পরিমাণ সোনা পৌঁছালো এবং কারা এর সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষকেও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানানো হয়েছে।

কিউএনবি/অনিমা/৭ আগস্ট ২০২৫/রাত ৮:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit