বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম
একনেকে ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে কোন রুটে রাঙামাটি শহরে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৮ খেলোয়াড়ের পর এবার আল-নাসরের মালিকানাতেও রোনালদো? ‘চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’, যুবদল নেতার নামে পোস্টারিং উলিপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ খেলা অনুষ্ঠিত সিলেট টিটিসির কোটি টাকার মালিক ড্রাইভার বিল্লাল অশেষে শাস্তিমূলক বদলি দিনাজপুরে ভিপি সম্পত্তি দখলকে কেন্দ্রকরে নওগাঁর বদলগাছীতে দুইপক্ষের সংঘর্ষ নিহত-১ আহত-১১জন  হজের জন্য জমা দেওয়া টাকার জাকাত কি দিতে হবে? জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ হাতিয়ায় সেই স্কুলে ফের ৯ শিক্ষার্থী অসুস্থ

লালপুরে ফিল্মের অভাবে এক্স-রে সেবা বন্ধ ভোগান্তিতে রোগীরা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ১৬০ Time View

মোঃ মাজহারুল ইসলাম,লালপুর (নাটোর) প্রতিনিধি : লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে ফিল্মের অভাবে দুই সপ্তাহের বেশি সময় ধরে এক্স-রে সেবা বন্ধ রয়েছে,এতে চরম ভোগান্তিতে পড়েছেন চিকিৎসাসেবা নিতে আসা রোগীরা। প্রয়োজনের তাগিদে অনেকেই অতিরিক্ত টাকা দিয়ে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে এক্স-রে করাতে বাধ্য হচ্ছেন।বৃহস্পতিবার (৭ আগস্ট) লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, এক্স-রে কক্ষের সামনে  ‘এক্স-রে ফিল্ম সরবারহ না থাকায় এক্সে সেবা বন্ধ রয়েছে’ এ লেখা সম্বলিত একটি নোটিশ সাটানো আছে। নোটিশ  দেখে সেবা নিতে আসা অপেক্ষমাণ বেশ কয়েকজন রোগী ও তাদের স্বজনরা ক্ষোভ প্রকাশ করে জানান, স্বল্পমূল্যে সেবা পাওয়ার আশায় তাঁরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছিলেন। কিন্তু এক্স-রে ফিল্ম না থাকায় সেবা না পেয়ে বাধ্য হয়ে বেশি টাকা খরচ করে বিভিন্ন বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে  এক্স-রে করাতে হচ্ছে। সরকারি হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ একটি সেবা বন্ধ থাকায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন গরিব ও নিম্নআয়ের রোগীরা। তাদের অনেকেই আর্থিক সামর্থ্য না থাকায় এক্স-রে না করেই বাড়ি ফিরে যাচ্ছেন।

মোহরকয়া এলাকার জাহেদ আলী জানান, দুর্ঘটনার কারনে আমার হাতে আঘাত লেগেছে,ডাক্তার সাহেব  এক্স-রে করতে বললেন, কিন্তু এক্স-রে কক্ষে গেলে বলা হলো ফিল্ম নেই, তাই এখানে এক্স-রে করা সম্ভব হবেনা। পরে কাছের এক বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে সরকারী হাসপাতালের চাইতে অনেক বেশি টাকা দিয়ে এক্স-রে করাতে হয়েছে।  উত্তর লালপুর এলাকার আমেনা বেগম, দাইড়পাড়া গ্রামের জমশেদ আলী জানান, এখানে এক্স-রে হবে না কিন্তু বাইরের ক্লিনিকে এক্স-রে করার মত অর্থ এখন আমাদের কাছে নেই তাই বাড়ি ফিরে যাচ্ছি।এবিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুনজুর রহমান জানান, এক্স-রে ফিল্ম শেষ হয়ে গেছে,এ বিষয়ে  ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে  লিখিত ভাবে জানানো হয়েছে, ফিল্ম পেলে এ সেবা চালু হবে।নাটোর সিভিল সার্জন ডা: মোহাম্মাদ মুক্তাদির আরেফীন এ বিষয়ে জানান, অতি দ্রুতই নতুন অর্থ বছরের  বরাদ্দ আসবে আর বরাদ্দ পেলেই সমস্যার সমাধান হয়ে যাবে।

কিউএনবি/অনিমা/০৭ অগাস্ট ২০২৫/দুপুর ২:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit