রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

মনিরামপুর থানার বাবলুর রহমান জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ১৫২ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নকল্পে বিশেষ অবদান রাখায় মনিরামপুর থানার বাবলুর রহমান খান জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছেন। বুধবার আনুষ্ঠানিকভাবে যশোরের পুলিশ সুপার রওনক জাহান তাকে শ্রেষ্ঠ ওসি হিসেবে স্বীকৃতি দিয়ে তার হাতে সাফল্যের সার্টিফিকেট তুলে দেন। জানাযায়, বাবলুর রহমান ইতিপূর্বে ঝিকরগাছা থানায় অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালনকালে জেলার শ্রেষ্ঠ হিসেবে স্বীকৃতি লাভ করেন। গত ২৮ মে তিনি ঝিকরগাছা থেকে বদলি হয়ে মনিরামপুর থানায় যোগদান করেন। ইতিমধ্যে তার সাহসী ভূমিকা ও কর্মতৎপরতায় আইন-শৃঙ্খলার বেশ উন্নতি হয়।

বিশেষ করে দলমত নির্বিশেষে সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদকের বিরুদ্ধে সাড়াসি অভিযান এবং অপরাধীদের আটক করে জনসাধারনের হৃদয়ে স্থান করে নেন। এছাড়া সামাজিক নিরাপত্তা রক্ষা ও থানার সার্বিক সেবামূলক কর্মকান্ডে নিরলস ভূমিকার জন্য জেলার মধ্যে ওসি বাবলুর রহমান খান শ্রেষ্ঠত্বের স্বীকৃতি অর্জন করেন। বাবলুর রহমান জানান, তার উপর অর্পিত দায়িত্ব সততা ও পেশাদারিত্বের সাথে পালন করে মনিরামপুরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি বধ্য পরিকর। এ ব্যাপারে তিনি সকলের সহযোগীতা কামনা করেন।

কিউএনবি/অনিমা/০৭ অগাস্ট ২০২৫/দুপুর ২:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit