সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালী নিয়ে আলোচনায় তেহরান যাচ্ছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী ভারতজুড়ে ফের বিক্ষোভে নামার হুঁশিয়ারি সিজেপির এমপিওভুক্তির দাবিতে মাঠে নামছেন নন-এমপিও শিক্ষকরা পাবনায় ৬১৬ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়তে পারে বাংলাদেশের ব্যয় ইরানকে নিষেধাজ্ঞায় শাসনব্যবস্থার পতন হবে না, মার্কিন কৌশল নিয়ে সতর্কবার্তা ঢাকার আরও ৫০টি পয়েন্টে বসছে এআই ক্যামেরাসহ ট্রাফিক সিগন্যাল যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বড় ছেলে রোজান আর নেই প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর, স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন গুদাম ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষকরা

চৌগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ৫ দোকানিকে ২৩ হাজার টাকা জরিমানা

এম এ রহিম , চৌগাছা (যশোর)
  • Update Time : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ১৩১ Time View

এম এ রহিম , চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্যদ্রব্যে ভেজাল, অস্বাস্থ্যকর পরিবেশ এবং ফুটপাত দখলের অভিযোগে ৫টি প্রতিষ্ঠানকে মোট ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।বুধবার (৬ আগষ্ট) বিকালে পৌর শহরের বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক তাসমিন জাহান। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারা অনুযায়ী এই জরিমানা আদায় করা হয়।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে অস্বাস্থ্যকর পরিবেশ ও মেয়াদোত্তীর্ণ মিষ্টি, জুস ইত্যাদি  সংরক্ষণের দায়ে আদী ঘোষ মিষ্টান্ন ভান্ডারের প্রোপ্রাইটর শ্রী প্রদীপ কুমার ঘোষকে ১০ হাজার টাকা, পচা ও বাসি মিষ্টি রাখার দায়ে ডিজিটাল ঘোষ ডিয়ারী প্রোপ্রাইটর সঞ্জয় কুমার সরকারকে ৩ হাজার টাকা, একই অপরাধে বিপুল মিষ্টান্ন ভান্ডারকে ৩ হাজার টাকা, বাদল মিষ্টান্ন ভান্ডারকে ৫ হাজার টাকা ও রাশেদ হোটেলকে ২ হাজার টাকা  জরিমানা করা হয়।

এলাকাবাসীর  অভিযোগ, মিষ্টির হোটেল গুলোর মালিকরা অস্বাস্থ্যকর পরিবেশ ও পচা ও বাসি মিষ্টি বিক্রি, মেয়াদোত্তীর্ণ জিনিস পত্র সংরক্ষণসহ নানা অনিয়ম করে আসছিলো এ দিকে কোন কোন ব্যবসায়ী দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে ব্যবসা করছেন। একাধিকবার জরিমানা করা হলেও তারা তা পরোয়া করেন না। তারা  সামান্য জরিমানা দিয়েই আবার একই কাজ চালিয়ে যান।অভিযান কালে পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর মেহবুর হোসেন নয়ন, ভূমি অফিসের পেশকার অলোক  কুমার এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন ।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক তাসমিন জাহান  বলেন, জনস্বাস্থ্য ও ভোক্তার অধিকার রক্ষায় এ ধরনের অভিযান অব্যহত থাকবে।

কিউএনবি/অনিমা/০৬ অগাস্ট ২০২৫/রাত ১১:৩৩

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit