রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম
আটোয়ারীতে শিক্ষক সংকটে সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্যাহত হচ্ছে পাঠদান ‎তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ৬ মাসে সাভার আশুলিয়ায় উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে-এমপি সালাউদ্দিন বাবু মৌসুম শুরুতে প্রতিপক্ষকে ৫-১ গোলে উড়িয়ে দিল বায়ার্ন মিউনিখ নেপালে বিড়ালের ডাক ভেবে ধ্বংসস্তূপ সরাতেই মিলল ৫ বছরের শিশু ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার ফিফার সংস্কারে নেদারল্যান্ডসের বৈশ্বিক সম্মেলনের প্রস্তাব অভিনেতা না হলে যে পেশায় যেতে চেয়েছিলেন অমিতাভ কেরুংয়ে আটকা ১ হাজার নেপালি, বিকল্প পথে দেশে ফেরানোর উদ্যোগ শিক্ষার্থীদের ভিসাপ্রক্রিয়া সহজ করতে মন্ত্রিপরিষদে বিশেষ কমিটি

ডোমারে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে বিএনপি’র আনন্দ মিছিল ও সমাবেশে ইঞ্জিঃ তুহিন

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৫৩ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে জুলাই গণঅভ্যুত্থান ও ৫আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। বিকাল থেকে শুরু করে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা মিছিলের বহর নিয়ে নেতাকর্মীরা শহরে প্রবেশ করে।

মঙ্গলবার (৫আগস্ট) বিকেলে ডোমার উপজেলা বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের অংশ গ্রহনে বাটার মোড় হতে একটি আনন্দ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডোমার হাই স্কুল মাঠে সমাবেশে মিলিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক জেলা বিএনপি’র সভাপতি ইঞ্জিঃ শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ বীন আমিন সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি রেয়াজুল ইসলাম কালু। সমাবেশে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন, পৌর বিএনপি’র সভাপতি আনিছুর রহমান আনু, সাধারণ সম্পাদক মোজাফ্ফর আলী, নীলফামারী জেলা সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ও সাবেক কেন্দ্রীয় নেতা রায়হানুক হক প্রধান ইউসুফ, উপজেলা যুবদলের আহবায়ক ইফতে খায়রুল আলম তিতুমীর, সদস্য সচিব শাহিন আলম শান্ত, , ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আশরাফুল আলম আশরাফ, সেচ্ছাসেবক দলের আহবায়ক ইমরানুল হক আনোয়ার, সদস্য সচিব রইছুল আলমসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/৬ আগস্ট ২০২৫/বিকাল ৫:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit