শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম
‘গেরুয়া’ দলে যোগ দিয়ে যে বার্তা দিলেন অভিনেত্রী মানসী ধর্ম যাই হোক, রাষ্ট্রের কাছে সব নাগরিকের অধিকার সমান : সড়ক প্রতিমন্ত্রী সংখ্যালঘু নির্যাতনের বিচার নিশ্চিত হয়নি, বিচারহীনতার সংস্কৃতি দূর করার চেষ্টা চলছে: নাহিদ ইসলাম গাজায় ধ্বংসস্তূপে তাবু টানিয়েই চলছে দন্তচিকিৎসা নবম পে স্কেল বাস্তবায়ন হবে কিভাবে, জানালেন বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না: জেডি ভ্যান্স দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে : আইনমন্ত্রী ওজন কমানোর প্রভাবে বদলে যেতে পারে ক্ষুধা, ঘুম ও মানসিক অবস্থা ৪ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? গাজা থেকে ১৮ লাখ ৬০ হাজার ফিলিস্তিনিকে স্থানান্তরের পরিকল্পনা ইসরাইলের

তারেক রহমান ও মির্জা ফখরুলকে সম্মাননা দেবে যুবদল

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ৭৮ Time View

ডেস্ক নিউজ : ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে অবদান রাখায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শতাধিক নেতা-কর্মীকে সম্মাননা দেবে জাতীয়তাবাদী যুবদল।

রাজধানীতে সোমবার (৪ আগস্ট) ‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও আমার না বলা কথা’ শীর্ষক অনুষ্ঠানে তাদের সম্মাননা দেওয়া হবে। দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় আপসহীন নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে সম্মাননা স্মারক দেওয়া হবে। রোববার বিষয়টি লিখিত বক্তব্যে জানিয়েছেন যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না।

বক্তব্যে মুন্না বলেন, জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে হাজারো ছাত্র-জনতার রক্তের বিনিময়ে দেশের স্বৈরশাসনের বিরুদ্ধে একটি প্রত্যয় গড়ে উঠেছে। এই সময় যুবদলের ৭৮ জন নেতা-কর্মী শহীদ হন এবং অনেকেই আহত বা পঙ্গুত্ব বরণ করেন। শহীদ পরিবারগুলোর হাতে সম্মাননা স্মারক, উপহারসামগ্রী এবং আর্থিক অনুদান তুলে দেওয়া হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিশেষ অতিথি থাকবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করবেন যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সঞ্চালনা করবেন সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।

 

 

কিউএনবি/আয়শা/৩ আগস্ট ২০২৫/সন্ধ্যা ৬:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit