বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
‘ইশ! যদি সত্যিই জাদুকর হতাম!’ — যে আফসোস নিয়ে বিদায় বললেন মেসি সিন্ধু নদীর পানি চুক্তি বাতিল করা যাবে না: আন্তর্জাতিক আদালতের রায়ে স্বস্তিতে পাকিস্তান ‘পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে না’ প্রকাশ্যে থুতু ফেললে ১০০, প্রস্রাবে ২০০ জরিমানা হামে শিশু মৃত্যু: ইউনূসসহ ছয়জনের বিরুদ্ধে ক্ষতিপূরণে রুল হরমুজে সৌদি আরবের তেলবাহী দুই জাহাজে হামলা চৌগাছায় বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  র‍্যালী ও  আলোচনা সভা ৬ দিনে ১০০টিরও বেশি উদ্ধার অভিযান চালিয়েছেন নেপালের এই নারী পাইলট হরমুজে দুই সুপারট্যাংকারে হামলা, ফের ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের বাজার বনবিভাগ গাছ না কাটাতে চৌগাছায় ৩৩ কেভি লাইনের নির্মাণ কাজ বন্ধ

যে সংবিধানের মাধ্যমে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়েছে, তা এখনও বহাল আছে: মৎস্য উপদেষ্টা

Reporter Name
  • Update Time : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ৮১ Time View

ডেস্ক নিউজ : অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, শেখ হাসিনার বিচার এই বাংলার মাটিতে হতেই হবে। তার বিচার ছাড়া কোনো নির্বাচন হতে পারে—এটা আমি মনে করি না। তার বিচার ছাড়া আমরা নির্বাচনে একমত হবো না।

আজ শনিবার (২ আগস্ট) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘ওয়ারিয়র্স অব জুলাই’ আয়োজিত ‘স্যালুট টু জুলাই ওয়ারিয়র্স’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা ফরিদা আখতার বলেন, শেখ হাসিনার বিচার যেন আমরা করতে পারি, সেজন্য আপনারা মাঠে আছেন। আমরা আপনাদের সঙ্গে আছি এবং থাকবো।

তিনি আরও বলেন, রাষ্ট্রের কোনো মেরামতের পরিবর্তন না করে শুধু সরকার পরিবর্তনের জন্য উঠে পড়ে লেগেছি। আমরা কিন্তু এখনও কোনো রাষ্ট্রের পরিবর্তন বা সংবিধানের পরিবর্তন করিনি। যে সংবিধানের মাধ্যমে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়েছে, তা এখনও বহাল আছে। কাজেই এই সংবিধান ও রাষ্ট্র রেখে শুধু সরকার পরিবর্তন করে আমার মনে হয়, আমরা তেমন কিছু অর্জন করতে পারবো না।

মৎস্য উপদেষ্টা আরও বলেন, ফ্যাসিবাদ নানাভাবে রয়েছে, এর বিরুদ্ধে কাজ করতে হবে। সবাই মিলে আমরা রাস্তায় থাকবো। আমরা আপনাদের বাইরের কেউ নই।

 

 

কিউএনবি/আয়শা/২ আগস্ট ২০২৫/রাত ১০:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit