বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
‘ইশ! যদি সত্যিই জাদুকর হতাম!’ — যে আফসোস নিয়ে বিদায় বললেন মেসি সিন্ধু নদীর পানি চুক্তি বাতিল করা যাবে না: আন্তর্জাতিক আদালতের রায়ে স্বস্তিতে পাকিস্তান ‘পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে না’ প্রকাশ্যে থুতু ফেললে ১০০, প্রস্রাবে ২০০ জরিমানা হামে শিশু মৃত্যু: ইউনূসসহ ছয়জনের বিরুদ্ধে ক্ষতিপূরণে রুল হরমুজে সৌদি আরবের তেলবাহী দুই জাহাজে হামলা চৌগাছায় বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  র‍্যালী ও  আলোচনা সভা ৬ দিনে ১০০টিরও বেশি উদ্ধার অভিযান চালিয়েছেন নেপালের এই নারী পাইলট হরমুজে দুই সুপারট্যাংকারে হামলা, ফের ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের বাজার বনবিভাগ গাছ না কাটাতে চৌগাছায় ৩৩ কেভি লাইনের নির্মাণ কাজ বন্ধ

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

Reporter Name
  • Update Time : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ৩০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (১ আগস্ট) রাতে আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৪।  খবর সামা টিভির। প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ) অনুসারে, ১০২ কিলোমিটার গভীরে রিখটার স্কেলে ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পটি অনুভূত হয়েছিল। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চল। 

তবে, ইউরো-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রের মতে, দিবাগত রা ২টার কিছু পরে আফগানিস্তানের বাঘলান থেকে ১২১ কিলোমিটার পূর্বে ১২৪ কিলোমিটার গভীরে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামাবাদ, পাঞ্জাব এবং খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন অংশে কম্পন অনুভূত হয়েছে।  এছাড়া লাহোর, ইসলামাবাদ, মুরি, সারগোধা, ওয়াহ ক্যান্ট, পাঞ্জাবের কাসুর, কেপির পেশোয়ার, সোয়াত এবং এর আশেপাশের এলাকা, নওশেরা, দির, শাংলা, চরসাদ্দা, মালাকান্দ, মারদান, হরিপুর, হাঙ্গু, বালাকোটেও ভূমিকম্প অনুভূত হয়েছে।

তাছাড়া, গিলগিট-বালতিস্তানের ঘিজার এবং আরও অনেক জেলায়ও ভূ-কম্পনটি অনুভূতহয়।  পাকিস্তানের বাইরে, ভারত, ভারত-অধিকৃত কাশ্মীর এবং আফগানিস্তানের সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরাও শক্তিশালী ভূমিকম্প অনুভব করেছেন বলে জানিয়েছেন।

 

কিউএনবি/আয়শা/২ আগস্ট ২০২৫/রাত ৯:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit