বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
‘ইশ! যদি সত্যিই জাদুকর হতাম!’ — যে আফসোস নিয়ে বিদায় বললেন মেসি সিন্ধু নদীর পানি চুক্তি বাতিল করা যাবে না: আন্তর্জাতিক আদালতের রায়ে স্বস্তিতে পাকিস্তান ‘পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে না’ প্রকাশ্যে থুতু ফেললে ১০০, প্রস্রাবে ২০০ জরিমানা হামে শিশু মৃত্যু: ইউনূসসহ ছয়জনের বিরুদ্ধে ক্ষতিপূরণে রুল হরমুজে সৌদি আরবের তেলবাহী দুই জাহাজে হামলা চৌগাছায় বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  র‍্যালী ও  আলোচনা সভা ৬ দিনে ১০০টিরও বেশি উদ্ধার অভিযান চালিয়েছেন নেপালের এই নারী পাইলট হরমুজে দুই সুপারট্যাংকারে হামলা, ফের ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের বাজার বনবিভাগ গাছ না কাটাতে চৌগাছায় ৩৩ কেভি লাইনের নির্মাণ কাজ বন্ধ

নাইটওয়াচম্যান হিসেবে রেকর্ড

Reporter Name
  • Update Time : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ৫০ Time View

স্পোর্টস ডেস্ক : হারলেই সিরিজ হাতছাড়া, জিতলে সিরিজে ড্র করার সুযোগ। এমন কঠিন সমীকরণ সামনে রেখে ওভাল টেস্টে খেলতে নামে ভারতীয় ক্রিকেট দল।গাস অ্যাটকিনসনের গতির শিকার হয়ে প্রথম ইনিংসে ২২৪ রানে অলআউট হয়ে যায় ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৫৭ রান করেন করুন নায়ার। অ্যাটকিনসন ৫ উইকেট শিকার করেন। ৩ উইকেট নেন জশ টাঙ্গুই।

জবাবে ব্যাটিংয়ে নেমে মোহাম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণার গতির শিকার হয়ে ২৪৭ রানে অলআউট হয় ইংল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৬৪ রান করেন ওপেনার জ্যাক ক্রলি। এছাড়া ৫৩ রান করেন হ্যারি ব্রুকস । ভারতের হয়ে ৪টি করে উইকেট ভাগাভাগি করেন মোহাম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণা।

২৩ রানে পিছিয়ে থেকে শুক্রবার দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার ঠিক ৪ বল আগে উইকেট হারান সাঁই সুদর্শন। তিনি দলীয় ৭০ রানে দ্বিতীয় ব্যাটার হিসেবে আউট হওয়ার পর দ্বিতীয় দিনের অন্তিম সেশনে নাইটওয়াচম্যান হিসেবে আকাশদীপকে মাঠে নামান ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর। 

আর নাইটওয়াচম্যান হিসেবে মাঠে নেমেই রেকর্ড গড়েন আকাশদীপ। তৃতীয় উইকেটে জশস্বী জয়সওয়ালের সঙ্গে গড়েছেন ১০৭ রানের জুটি। দলীয় ১৭৭ রানে তৃতীয় ব্যাটার হিসেবে আকাশদীপ যখন আউট হন; তখন তার নামের পাশে জ্বলজ্বল করছে ৬৬ রান। ৯৪ বল মোকাবেলা করে ১২টি বাউন্ডারির সাহায্যে রেকর্ড গড়া এই ইনিংস খেলেন এই অলরাউন্ডার।

২০০০ সালের পর থেকে মাত্র চতুর্থ ভারতীয় ব্যাটসম্যান হিসেবে ৪ নম্বরে খেলতে নেমে ৫০ কিংবা তার বেশি রান করেছেন আকাশ দীপ। তার আগে এই রেকর্ড গড়েছিলেন শচীন টেন্ডুলকার, বিরাট কোহলি এবং শুভমান গিল।

ইংল্যান্ড সফরে আকাশ দীপ ইতোপূর্বে এজবাস্টন টেস্টে খেলেছিলেন। তারপর আবারও ওভাল টেস্টে তাকে সুযোগ দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত দুই ম্য়াচে তিনি যথেষ্ট ভালো পারফরম্য়ান্স করেছেন। ওভাল টেস্টে হাফসেঞ্চুরি করার পর একটি বিশেষ তালিকায় আকাশ দীপ নিজের নাম লিখিয়েছেন।

টেস্ট ক্রিকেট ইতিহাসে আকাশ দীপ ভারতের তৃতীয় খেলোয়াড়, যিনি বিদেশের মাটিতে ১০ উইকেট শিকার করার পাশাপাশি ৫০+ রান করেছেন। আকাশ দীপের আগে এই কৃতিত্ব অর্জন করেছেন ইরফান পাঠান এবং রবিচন্দ্রন অশ্বিন। 

 

 

কিউএনবি/আয়শা/২ আগস্ট ২০২৫/রাত ৯:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit