শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন

নওগাঁ কর আইনজীবী সমিতির সাধারণ সভায় নতুন কমিটি গঠন

Reporter Name
  • Update Time : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ৫৫ Time View

নওগাঁ প্রতিনিধি : নওগাঁ কর আইনজীবী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে আজ শনিবার (২ আগস্ট)। দীর্ঘ ২২ বছর পর অনুষ্ঠিত এই সাধারণ সভায় নতুন কমিটি গঠন এবং সংগঠনকে আরও শক্তিশালী করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। সাধারণ সভা শেষে ৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয় । অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম ভূঁইয়াকে সভাপতি এবং মোস্তফা মাহাবুবকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। সভাটি শহরের বইট্টি এলাকার একটি রেস্টুরেন্ট ও কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

আলোচনায় বক্তারা বলেন, কর আইনজীবী সমিতি দেশের রাজস্ব ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশীদার। এ কারণে সংগঠনকে আরও গতিশীল ও কার্যকর রাখতে হলে প্রয়োজন দক্ষ নেতৃত্ব, ঐক্যবদ্ধ প্রচেষ্টা এবং সুসমন্বয়।বক্তারা আরও বলেন, কর আইনজীবী সমিতি শুধু সদস্যদের পেশাগত স্বার্থেই কাজ করবে না, বরং দেশের কর আদায় ব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এজন্য সমিতিকে একটি শক্তিশালী রূপে গড়ে তুলতে হবে। তারা আশাবাদ ব্যক্ত করেন, নবগঠিত কমিটির মাধ্যমে সমিতি আরও কার্যকর ভূমিকা পালন করবে।

এসময় অ্যাডভোকেট এহসানুল করিম,  আবু রশিদ মো. রফিক মান্নান, নাজমুল ইসলাম কবিরাজ, মোজাম্মেল হক, জাফরুল ইসলাম, মুকুল চন্দ্র কবিরাজ, মিনহাজুল ইসলাম, মনসুর আলী, জাকারিয়া হোসেন, মাহানুল ইসলাম, আবু তাহের মুহাম্মদ সেলিম, এনামুল হকসহ সমিতির অসংখ্য সদস্যরা উপস্থিত ছিলেন।নবগঠিত কমিটির নেতৃত্বে সমিতি আরও সক্রিয় হবে এবং সদস্যদের জন্য কল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করবে।নওগাঁ কর আইনজীবী সমিতির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, নতুন নেতৃত্বের হাত ধরে সংগঠন শুধু পেশাগত উন্নয়নই নয়, বরং সমাজ ও রাষ্ট্রের স্বার্থে ভূমিকা রাখবে।

উল্লেখ্য, দীর্ঘ ২২ বছর পর এই সাধারণ সভা এবং কমিটি পুনর্গঠন নওগাঁ কর আইনজীবী সমিতির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

কিউএনবি/অনিমা/২ আগস্ট ২০২৫/বিকাল ৫:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit