সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন

চট্টগ্রামে বাসায় ঢুকে ব্যবসায়ীকে গুলি..

Reporter Name
  • Update Time : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ৮৪ Time View
সংগ্রীহিত ছবি..

নিউজ ‍ডেক্সঃ  চট্টগ্রাম নগরীতে মো. ইউনুস নামে এক ব্যবসায়ীকে বাসায় ঢুকে গুলি করেছে দুর্বৃত্তরা। এরপর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়।

শুক্রবার (১ আগস্ট) রাত সাড়ে ১১টার সময় চান্দগাঁও থানাধীন উত্তর মোহরা এলাকায় এ ঘটনা ঘটে।চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেন। পুলিশ জানিয়েছে, মো. ইউনুস নদী থেকে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার বা খননযন্ত্রের ব্যবসা করেন। রাতে নিজের বাসাতেই ছিলেন। হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত বাসায় ঢুকে তাকে চার থেকে পাঁচটি গুলি করে। তার মুখে, হাঁটুতে ও হাতে গুলি লেগেছে। পরে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

ওসি মো. আফতাব উদ্দিন বলেন, ব্যবসায়ী ইউনুসকে রাতেই উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। জড়িত ব্যক্তিদের আটক করতে অভিযান চলছে।

অনলাইন নিউজ ডেক্সঃ

কুইক এন ভি /রাজ/২আগস্ট ২০২৫/দুপুরঃ ০১.৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit