বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
বাড়ি ফেরার পথে অপহরণ, ৩ দিন পর মুক্তিপণে ফেরত আটকে থাকা অর্থের ব্যবহার নিয়ে যুক্তরাষ্ট্রের দাবি ওড়ালো ইরান রোনালদোকে নিয়েই শুরুর একাদশ ঘোষণা পর্তুগালের বিয়ের স্বপ্ন ভেঙে দিল এক মুহূর্তের দুর্ঘটনা! যুক্তরাজ্যে রেকর্ড দাবদাহ: গলে যেতে পারে রাস্তা, গাড়িচালকদের যাত্রা স্থগিতের পরামর্শ ‘আদালতে স্বামীর খোঁজে স্ত্রী’, মুখ্যমন্ত্রী বিজয়কে ব্যক্তিগত আক্রমণ উদয়নিধির দখলদার সেনার ওপর হামলাকেও নিজ ভূখণ্ডে আক্রমণ হিসেবে দেখাচ্ছে ইসরায়েল: বিশ্লেষক বিশ্ববাজারে তেলের দাম কমলো বখাটের হেনস্থা, বিয়ের একদিন আগে মা-বাবার সাথে তরুণীর আত্মহত্যা! রাষ্ট্রপতির সঙ্গে ইন্টারন্যাশনাল ইনার হুইল প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

‘চিটিং পিরিয়ড’ লিখে কি বোঝালেন মাহভাশ

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ৭১ Time View

বিনোদন ডেস্ক : গুঞ্জনের গল্পে বাস্তবতার দাড়ি আগেই পড়েছে। আনুষ্ঠানিকভাবে না জানালেও খেলার মাঠ থেকে রেস্টুরেন্ট—সব জায়গাতেই একসঙ্গে দেখা যাচ্ছে যুজবেন্দ্র চাহাল ও আরজে মাহাভাশকে। ভারতের তারকা স্পিনার এখনও সম্পর্ক নিয়ে কিছু বলেননি, তবে মাহভাশ প্রকাশ্যেই জানাচ্ছেন সম্পর্কের কথা।

যদিও চাহাল নয়, ভিন্ন এক কারণে আবারও সংবাদের শিরোনাম হয়েছেন ইউটিউবার মাহভাশ। সম্প্রতি ‘চিটিং পিরিয়ড’ নামের একটি ভিডিওতে কথা বলেছেন এই ইন্সট্রা ইনফ্লুয়েন্সার। সেখানে তিনি জানান, চিটিং কি, কেন এবং কখন বুঝবেন প্রিয়জন চিটিং করছেন।

মাহভাশ বলেন, ‘ক্ষমা করার প্রশ্নই ওঠে না! দ্বিতীয় সুযোগ দেওয়া মানে, আপনাকে আবার এসব ভুগতে হবে। সম্পর্কের মধ্যে থেকে এই সব করা প্রতারণা। এইসব লোকেরা নিজেরাই নিজেদের কর্মকে ডেকে আনে। এদের নিজের মতো ছেড়ে দাও। এরা নিজেরাই হতাশ হয়ে মরবে।’ ওই পোস্টের কমেন্টে একজন কমেন্ট করে, ‘কারও বর চুরি করা কি চিটিং নয়!’

View this post on Instagram

A post shared by Mahvash (@rj.mahvash)

মন্তব্যটি চোখ এড়ায়নি মাহভাশের। জবাবে চাহালের নতুন প্রেমিকা বলেন, ‘আমি যেহেতু চুরি করিনি, তাই আমি বলতে পারব না। তবে হ্যাঁ, কারও স্বামী চুরি করা অবশ্যই চিটিং।’২০২০ সালের ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসেন যুবি ও ধনশ্রী। মাসকয়েক আগেই থেমে গেছে চাহাল ও ধনশ্রী ভার্মার গল্প। সম্পর্কের টানাপোড়েন অল্প দিনের নয়।

চলছিল তিনবছর যাবৎ। কখনও কাঁদা ছোড়াছুড়ি, কখনও বিচ্ছ্বেদের আলাপ, একা থাকা কিংবা নতুন কাউকে খোঁজা—সব মিলিয়ে পরিণতি এসেও গেছে। এখন মাহভাশের সঙ্গে ‍চুটিয়ে প্রেম করছেন ভারতের তারকা স্পিনার চাহাল।

 

 

কিউএনবি/আয়শা/৩০ জুলাই ২০২৫,/বিকাল ৩:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit