শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম
‘গেরুয়া’ দলে যোগ দিয়ে যে বার্তা দিলেন অভিনেত্রী মানসী ধর্ম যাই হোক, রাষ্ট্রের কাছে সব নাগরিকের অধিকার সমান : সড়ক প্রতিমন্ত্রী সংখ্যালঘু নির্যাতনের বিচার নিশ্চিত হয়নি, বিচারহীনতার সংস্কৃতি দূর করার চেষ্টা চলছে: নাহিদ ইসলাম গাজায় ধ্বংসস্তূপে তাবু টানিয়েই চলছে দন্তচিকিৎসা নবম পে স্কেল বাস্তবায়ন হবে কিভাবে, জানালেন বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না: জেডি ভ্যান্স দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে : আইনমন্ত্রী ওজন কমানোর প্রভাবে বদলে যেতে পারে ক্ষুধা, ঘুম ও মানসিক অবস্থা ৪ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? গাজা থেকে ১৮ লাখ ৬০ হাজার ফিলিস্তিনিকে স্থানান্তরের পরিকল্পনা ইসরাইলের

এই জন্মে শুভশ্রী তার নাম থেকে আমাকে সরাতে পারবে না: দেব

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ৫১ Time View

বিনোদন ডেস্ক : ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, সম্প্রতি এক সাক্ষাৎকারে দেব জানান, শুভশ্রীর নামের পাশ থেকে তার নাম সরানো যাবে না।

দেব আরও বলেন,কারণ একটা প্রজন্ম একটা সময় আমাদের সঙ্গে ছিল। আজ তারা বড় হয়েছে, কিন্তু ভক্ত হিসেবে আমাদের ভুলেনি। আমাদের সিনেমা ভুলেনি। ‘চোখের জলে’ গানটি এখনও প্রচুর মানুষ শোনে। এই গানটা বেঁচে থাকলে দেব-শুভশ্রী এমনি বেঁচে থাকবে।সবশেষে এ অভিনেতা বলেন,

দেব-শুভশ্রী শুধু ব্যক্তিগত জীবনের জন্য বিখ্যাত হয়নি, আমরা আমাদের কাজের জন্যও খ্যাতি পেয়েছিলাম। আমরা এমন এমন কাজ দিয়েছি যা ইতিহাস হয়ে রয়ে গিয়েছে। তাই এই জন্মে না শুভশ্রী তার নাম থেকে দেবকে সরাতে পারবে, না আমি আমার নাম থেকে শুভশ্রী সরাতে পারব।

একটা সময় টালিউড সুপারস্টার দেবের সঙ্গে শুভশ্রীর প্রেমের সম্পর্ক ছিল ওপেন সিক্রেট। এ জুটি দর্শক জনপ্রিয়তাতেও ছিল তুঙ্গে। কিন্তু কোনো এক অজানা কারণে তাদের সম্পর্ক ভেঙে যায়। সম্পর্ক ভাঙার মুহূর্তে এ জুটি ২০১৫ সালে সর্বশেষ অভিনয় করছিলেন ‘ধূমকেতু’ সিনেমায়।

সিনেমার কাজ ২০১৩ সালে শুরু হয়। দুই বছর সিনেমার শুটিং চলে। কিন্তু শেষে একাধিক কারণে ছবিটি মুক্তির পথে হাঁটতে পারেনি। অবশেষে দীর্ঘ ৯ বছর পর প্রেক্ষাগৃহে ‘ধূমকেতু’ মুক্তি পাচ্ছে আগামী ১৪ আগস্ট।
প্রসঙ্গত, ব্যক্তিজীবনে শুভশ্রী পরিচালক রাজ চক্রবর্তীকে বিয়ে করেন। রাজ-শুভশ্রীর সংসারে রয়েছে দুই সন্তান। অন্যদিকে, দেবের সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র।

 

 

কিউএনবি/আয়শা/৩০ জুলাই ২০২৫,/বিকাল ৩:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit