শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, ৮ আরোহীর সবাই নিহত জর্জিয়ান তারকার হাতেই ব্যালন ডি’অর দেখতে চান ক্রুস ককরোচ জনতা পার্টির নেতাদের ওপর হামলা বিরোধীদলের অংশগ্রহণকে সরকার সংকীর্ণভাবে মূল্যায়ন করছে: হামিদুর রহমান নতুন রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়ে জামায়াত আমিরের ফেসবুক পোস্ট পাকিস্তানের জাতীয় সংগীত গাইতে ৬ মাস উর্দু শিখেছেন ব্রিটিশ গায়িকা লরা রাইট খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ

ম্যানহোলে পড়ে নিখোঁজ সেই নারীর মরদেহ মিললো বিলে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ৮৩ Time View

ডেস্ক নিউজ : গাজীপুরের টঙ্গীতে ম্যানহোলে পড়ে নিখোঁজের দুই দিন পর বিল থেকে ফারিয়া তাসনিম জ্যোতির মৃতদহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার সকালে পুনরায় উদ্ধার অভিযান শুরু হলে বিলের মধ্য থেকে কচুরিপানার ভেতর থেকে এই নিখোঁজ নারীর মৃতদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

এ ঘটনার পর থেকে গতকাল পর্যন্ত ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা মহাসড়কের বিভিন্ন স্থানে ড্রেন ও বিল এলাকায় উদ্ধার তৎপর চালালও মৃতদেহ সন্ধান পাওয়া যায়নি।

নিহত ফারিয়া তাসনিম জ্যোতি রাজধানীর মিরপুরে বসবাস করতেন। তিনি মনির ট্রেডিং নামে ডারমা এন্ড কসমেটিক প্রতিষ্ঠানে চাকরি করতেন। তার গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা জেলায় বলে জানা গেছে।

নিহতের স্বজন‌ ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার রাতে টঙ্গী হোসেন মার্কেট এলাকায় স্থানীয় ইম্পেরিয়াল হাসপাতালে ওষুধ বিপননের কাজে এসেছিলেন ফারিয়া তাসমিন জ্যোতি। বৃষ্টিপাত ও বৈরী আবহাওয়ায় হঠাৎ অসাবধানতাবশত হাসপাতালের সামনে ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে যান তিনি। স্থানীয়রা তাকে উদ্ধারে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়।

এরপর ফায়ার সার্ভিসের গত দুইদিন উদ্ধার অভিযান চালিয়ে মৃতদেহের সন্ধান পায়নি। আজ সকালে পুনরায় উদ্ধার অভিযান শুরু হলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল বিলের কচুরিপানার ভেতর থেকে নিখোঁজ এই নারীর মৃতদেহ উদ্ধার করে বলে বলে জানান টঙ্গী ফায়ার সার্ভিসের ইনচার্জ মোঃ শাহিন আলম।

কিউএনবি/অনিমা/২৮ জুলাই ২০২৫,/সকাল ১১:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit