বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম
ট্রাম্পের চিঠি: বোয়িংয়ের আড়ালে বাংলাদেশ–যুক্তরাষ্ট্রের নতুন ভূরাজনৈতিক সমীকরণ দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী হোয়াটসঅ্যাপে এআই দিয়ে তৈরি ছবি-ভিডিও চেনাতে আসছে নতুন ফিচার রাজা চার্লসকে স্বাক্ষরিত ব্যাট উপহার দিলেন বাবর আজম প্রধানমন্ত্রী তার সুবিধামতো সময়ে ভারতে যাবেন: চিফ হুইপ পাকিস্তানকে ‘দুর্বল দল’ বলায় দুঃখ প্রকাশ ব্রডের মাঝ আকাশে অসুস্থ পাইলট, বিপদ সংকেত পাঠিয়ে নামল ইন্ডিগোর বিমান বিচ্ছেদের পর কার কাছে ফিরেছেন খুশি কাপুর, কে তিনি? মালয়েশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে কী বিষয়ে আলোচনা হলো জামায়াত আমিরের অটোরিকশা দুর্ঘটনায় গুরুতর আহত এলিনা শাম্মী

সরকারি সাত কলেজে নতুন অধ্যক্ষ-উপাধ্যক্ষ..

অনলাইন নিউজ ডেস্ক:
  • Update Time : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ১২৯ Time View
সংগৃহীত ছবি..

অনলাইন নিউজ ডেস্ক :

দেশের বিভিন্ন এলাকায় সাতটি সরকারি কলেজে নতুন অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এর মধ্যে রাজধানীর অন্যতম বিদ্যাপীঠ সরকারি তিতুমীর কলেজও রয়েছে।

সোমবার (২৮ জুলাই) মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ শাখা-২ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে দেশের বিভিন্ন সরকারি কলেজে মোট ৭ অধ্যাপককে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ হিসেবে বদলি বা পদায়ন করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাদের পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিজ বেতন ও বেতনক্রমে তার নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি/পদায়ন করা হলো: তাদের মধ্যে টাঙ্গাইলের সা’দত সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক সুব্রত কুমার সাহাকে একই কলেজের উপাধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়েছে। ঢাকার শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজের সমাজকর্ম বিভাগের অধ্যাপক তাহমিনা ইসলামকে সরকারি তিতুমীর কলেজের উপাধ্যক্ষ, বাহারুল মোহাম্মদ আবদুল বাতেনকে লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ, মো. ইফতেকার আলীকে ধামরাই সরকারি কলেজের অধ্যক্ষ, মো: আবদুল হান্নান খন্দকারকে ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ, একেএম রেজাউল করিমকে দোহারে পদ্ধা সরকারি কলেজের অধ্যক্ষ এবং ফকির ফারুক আহম্মেদকে ঘিওর সরকারি কলেজের উপাধ্যক্ষ হিসেবে বদলি করা হয়েছে। এতে আরও বলা হয়েছে, বর্ণিত কর্মকর্তারা আগামী ০৩ আগস্টের মধ্যে বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত হবেন। অন্যথায় একই তারিখ অপরাহ্নে তাৎক্ষণিকভাবে অবমুক্ত মর্মে গণ্য হবেন। বর্ণিত কর্মকর্তারা আবশ্যিকভাবে তার পিডিএস এ লগইনপূর্বক অবমুক্ত ও যোগদান প্রক্রিয়া সম্পন্ন করবেন। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো। প্রজ্ঞাপনে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের গত ০২ জুলাইয়ের৩৭.০০.০০০০.০৯০,০২.০০৬.২০২৫-২২২ সংখ্যক প্রজ্ঞাপনের ০৩ নং ক্রমিকে উল্লেখিত ড. মহিউদ্দিন মো. শাহজাহান ভূঁইয়া (৭৭০৬), অধ্যাপক, প্রাণিবিদ্যা এর বদলি/পদায়ন সংক্রান্ত আদেশের সংশ্লিষ্ট অংশটুকু প্রশাসনিক কারণে বাতিল করা হলো।

অনলাইন নিউজ ডেস্ক :
কিউএনভি/রাজ/২৯ জুলাই ২০২৫/সকাল:১১.৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit