শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম
এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ ‎লালমনিরহাটের ঐতিহ্যবাহী সিন্দুরমতি দিঘিকে আকর্ষণীয় ধর্মীয় ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে— ত্রাণমন্ত্রী দুলু বর আসার আগেই কনের বাড়িতে প্রশাসন,বন্ধ হলো বাল্য বিয়ে দুর্গাপুরে জাতীয় কবির ৫০তম প্রয়াণ দিবস পালিত রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার-১০

ফ্যাসিস্ট শেখ হাসিনাসহ ৪৪২ জনের নামে হত্যা মামলা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১০৯ Time View

ডেস্ক নিউজ : ছাত্র-জনতার অভ্যুত্থানে গাজীপুরের কালিয়াকৈরের ব্যবসায়ী ইলিম হত্যার ঘটনায় ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৪২ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। 

রবিবার রাতে কালিয়াকৈর থানায় মামলাটি দায়ের করা হয়। মামলার বাদী কালিয়াকৈর উপজেলার হরিণহাটি এলাকার সেকান্দার আলীর ছেলে আবু সাইদ ওরফে রাজু।

৫ আগস্ট গাজীপুরের সফিপুর আনসার ভিডিপি একাডেমির সামনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন ইলিম হোসেন (৪২)। নিহতের প্রায় এক বছর পর মামলাটি করা হলো।

এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক মুক্তিযোদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকসহ ৪২ জনের নাম উল্লেখ করে অজ্ঞতপরিচয় ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, মামলায় নামীয় আসামিসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের পরোক্ষ ও প্রত্যক্ষ যোগসাজসে দেশব্যাপী প্রায় ৩৪১ জন বৈষম্যবিরোধী আন্দোলনকারী ছাত্র-জনতাকে হত্যা করা হয়। গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেন ইলিম হোসেন। ওইদিন দুপুরে কালিয়াকৈর উপজেলার সফিপুর আনসার একাডেমির সামনে অবস্থান করে ইলিম হোসেন স্লোগান দিতে থাকে। এ সময় আওয়ামী সন্ত্রাসীরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী আন্দোলনকারীদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি এবং হামলা চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে ইলিম হোসেন ঘটনাস্থলেই মারা যায়।

নিহত ইলিম হোসেনের স্ত্রী সোনিয়া আক্তার বলেন, আমরা কোনও মামলা করিনি। রবিবার থানা থেকে পুলিশ মামলার বিষয়ে বাড়িতে এসেছিল। তাদের বলে দিয়েছি যারা গুলি করেছে তাদের বিরুদ্ধে মামলা করলে আমরা রাজি আছি, অন্য কাউকে আসামি করে হয়রানি করতে চাই না। পরে পুলিশ চলে যায়। শুনেছি এ ঘটনায় মামলা হয়েছে, আমরা বাদীকে চিনি না।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, নিহতের সহযোদ্ধা হিসেবে আবু সাইদ রাজু বাদী হয়ে মামলা দায়ের করেছে। মামলায় ৪২ জনের নাম উল্লেখ করে আরও ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করা হয়েছে।

কিউএনবি/অনিমা/২৮ জুলাই ২০২৫/বিকাল ৪:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit