শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
এআই দিয়ে প্রয়াত অভিনেতার মুখে সংলাপ বসালেন পরিচালক বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন ভারতে ডিজিটাল প্রতারণার শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ দেবে ব্যাংক ইথিওপিয়াকে ১২ যুদ্ধবিমান ও চার এস-৪০০ দিচ্ছে রাশিয়া, নেপথ্যে কী? এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের স্থান পরিবর্তন চ্যাটজিপিটির পরামর্শে ওষুধের মাত্রা কমিয়ে রোগীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা এলপিজি বিক্রির কমিশন দুই থেকে তিনগুণ বাড়ানোর প্রস্তাব সারেনি বিমানের ত্রুটি, বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, ভাগ্য বদলাবে কি নবায়ন চুক্তিতে? পর্যটনে এআই ও টেকসই গন্তব্যের বার্তা নিয়ে ঢাকায় বিটিটিএফ শুরু

নারায়ণগঞ্জে স্ত্রী ও শাশুড়িকে গলা কেটে হত্যার দায়ে জামাতার মৃত্যুদণ্ড

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ৮৮ Time View

ডেস্ক নিউজ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে স্ত্রী ও শাশুড়িকে গলা কেটে হত্যা করার ঘটনায় জামাতা মো. কাউসার ফকিরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার (২৮ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক হুমায়রা তাসমিন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত আসামি মো. কাউসার ফকির (৩৩) বরগুনার পাথরঘাটা এলাকার বাসিন্দা। ঘটনার সময় তিনি কাঁচপুর এলাকায় খায়রুল বাশারের বাড়িতে ভাড়া থাকতেন এবং কাঁচপুর বিসিক শিল্পনগরীর মার্করী ফ্যাশন লিমিটেডের কর্মচারী ছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৬ সালের ১৯ ফেব্রুয়ারি কাউসার তার স্ত্রী শারমিন আক্তার লাভলী (২০) ও শাশুড়ি রাশিদা বেগম (৫৫) কে দা দিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করেন। ওই দিন দুপুরে শাশুড়ি রাশিদা বেগম ও ছেলে ইমদাদুল হক (১৭) মেয়ের বাড়িতে বেড়াতে আসেন। দুপুরের খাবারের পর ইমদাদুল বাসা থেকে বের হয়ে যান।

এ সময় স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে শাশুড়ি রাশিদা বেগম মেয়ের পক্ষ নিয়ে প্রতিবাদ করলে কাউসার ঘরের দরজা-জানালা বন্ধ করে প্রথমে স্ত্রী লাভলীকে এবং পরে শাশুড়ি রাশিদাকে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

পরে নিহত লাভলীর ভাই ইমদাদুল হক বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত সোমবার ওই রায় ঘোষণা করেন।

কিউএনবি/অনিমা/২৮ জুলাই ২০২৫/বিকাল ৩:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit