বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:২০ অপরাহ্ন

বাবা জসীমের কাছেই রাখা হলো ছেলে এ কে রাতুলকে..

অনলাইন নিউজ ডেস্ক :
  • Update Time : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ৫৪ Time View
সংগৃহীত ছবি..

অনলাইন নিউজ ডেস্ক

ওইনড ব্যান্ডের ভোকালিস্ট, বেজিস্ট এবং সাউন্ড ইঞ্জিনিয়ার এ কে রাতুল চিরনিদ্রায় শায়িত হয়েছেন তার বাবা চিত্রনায়ক জসীমের কবরে। সোমবার (২৮ জুলাই) সকালে রাজধানীর বনানী কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। এ তথ্য নিশ্চিত করেছেন অর্থহীন ব্যান্ডের ম্যানেজার এহসানুল হক টিটু। তিনি জানান, রাতুল অর্থহীন ব্যান্ডের সাউন্ড ইঞ্জিনিয়ার হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। দাফনের সময় পরিবারের সদস্য, স্বজন ও সংগীতাঙ্গনের অনেকেই উপস্থিত ছিলেন। রোববার (২৭ জুলাই) জিমে ব্যায়াম করার সময় হৃদরোগে আক্রান্ত হন রাতুল। তাকে তাৎক্ষণিকভাবে উত্তরার একটি বেসরকারি হাসপাতাল ও পরে লুবানা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ১৯৯৮ সালে মাত্র ৪৮ বছর বয়সে প্রয়াত হন ঢাকাই সিনেমার কিংবদন্তি খলনায়ক জসীম। তার তিন ছেলে—সানী, রাতুল ও রাহুলের মধ্যে রাতুল ছিলেন দ্বিতীয়। ২০১৪ সালে ওইনড ব্যান্ডের মাধ্যমে দেশের সংগীতাঙ্গনে এক ভিন্ন ধারা নিয়ে যাত্রা শুরু করেন এ কে রাতুল। ব্যান্ডটির প্রথম অ্যালবাম ‘ওয়ান’ প্রকাশিত হয় ২০১৪ সালে এবং দ্বিতীয় অ্যালবাম ‘টু’ আসে ২০১৭ সালে। এর পর থেকেই ব্যান্ডটি জনপ্রিয়তা পেতে থাকে। গায়ক হিসেবে যেমন দক্ষ ছিলেন, তেমনি সাউন্ড ইঞ্জিনিয়ার ও সংগীত প্রযোজক হিসেবেও রাতুল ছিলেন সমান স্বীকৃত। অনেক খ্যাতনামা ব্যান্ডের অ্যালবাম তৈরিতে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিশেষ করে অর্থহীনের ‘ফিনিক্সের ডায়েরি’ অ্যালবামের সাউন্ড ডিজাইন তারই করা। রাতুলের অকালপ্রয়াণে দেশের সংগীতজগতে নেমে এসেছে শোকের ছায়া। সহকর্মী ও শ্রোতারা সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে স্মরণ করছেন গভীর ভালোবাসা ও শ্রদ্ধায়।

 

অনলাইন নিউজ ডেস্ক :
কিউএনভি/রাজ/২৮ জুলাই ২০২৫/ দুপুর :০২.৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit