শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

মেঘনায় মাছধরা ট্রলারডুবি, ১ জনের মৃতদেহ উদ্ধার..

অনলাইন নিউজ ডেস্ক :
  • Update Time : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ৪৮ Time View

নোয়াখালী হাতিয়ায় বলগেটের ধাক্কায় মাছধরা ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে সাকিব উদ্দিন নামে একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আরাফাত নামে একজন নিখোঁজ রয়েছেন। সোমবার (২৮ জুলাই) ভোরে উপজেলার সুখচর ইউনিয়নের পশ্চিম পাশে মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। নিহত সাকিব উদ্দিন ১৭ চরকিং ইউনিয়নের শুল্লুকিয়া গ্রামের মনির উদ্দিনের ছেলে। নিখোঁজ আরাফাত সুখচর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দেলোয়ার হোসেনের ছেলে। এ ঘটনায় আফছার ও রহমান নামে দুজন আহত হয়েছেন। জেলেরা জানান, মাছ ধরা শেষে তীরের পাশে নদীতে নোঙর করা অবস্থায় ছিল আফছার মাঝির ট্রলারটি। তাতে আফছার মাঝিসহ চারজন ঘুমিয়ে ছিলেন। রাত ৩টার দিকে হঠাৎ দক্ষিণ দিক থেকে আসা একটি বলগেট ট্রলারটিকে ধাক্কা দেয়। তাতে ঘটনাস্থলে উল্টে যায় জেলেদের ট্রলারটি। পরে চিৎকার করলে পাশের জেলেরা এসে আহত অবস্থায় দুজনকে উদ্ধার করেন। এক ঘণ্টা পর নদীতে ভাসমান অবস্থায় একজনের মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এখনো একজন নিখোঁজ রয়েছেন। পাশে থাকা জামসেদ নামে এক জেলে জানান, আহত জেলেদের চিৎকার শুনে ঘুম থেকে উঠে তাদের উদ্ধার করেন। এ সময় বলগেটটি উত্তর দিকে চলে যায়। অন্ধকার থাকায় বলগেটটি চিনতে পারেননি বলে জানান তিনি। নলচিরা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশিষ চন্দ্র সাহা বলেন, ঘটনাটি শুনেছি। নৌ-পুলিশের একটি টিম ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। বৃষ্টি ও অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে যেতে একটু সময় লাগছে। মৃত জেলের স্বজনদের অভিযোগের ভিত্তিতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

অনলাইন নিউজ ডেস্ক :
কিউএনভি/রাজ/২৮ জুলাই ২০২৫/ দুপুর :০১.৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit