শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম
‘গেরুয়া’ দলে যোগ দিয়ে যে বার্তা দিলেন অভিনেত্রী মানসী ধর্ম যাই হোক, রাষ্ট্রের কাছে সব নাগরিকের অধিকার সমান : সড়ক প্রতিমন্ত্রী সংখ্যালঘু নির্যাতনের বিচার নিশ্চিত হয়নি, বিচারহীনতার সংস্কৃতি দূর করার চেষ্টা চলছে: নাহিদ ইসলাম গাজায় ধ্বংসস্তূপে তাবু টানিয়েই চলছে দন্তচিকিৎসা নবম পে স্কেল বাস্তবায়ন হবে কিভাবে, জানালেন বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না: জেডি ভ্যান্স দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে : আইনমন্ত্রী ওজন কমানোর প্রভাবে বদলে যেতে পারে ক্ষুধা, ঘুম ও মানসিক অবস্থা ৪ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? গাজা থেকে ১৮ লাখ ৬০ হাজার ফিলিস্তিনিকে স্থানান্তরের পরিকল্পনা ইসরাইলের

অধিকাংশ জায়গায় মনে হইসে আমরা জোর কইরা আসছি: র‍্যাপার সেজান..

অনলাইন নিউজ ডেস্ক:
  • Update Time : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ৪২ Time View

অনলাইন নিউজ ডেস্ক : গত বছর ‘কথা ক’ গান দিয়ে আলোচনায় চলে আসেন র‍্যাপ সংগীতশিল্পী সেজান। জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনকে আরও বেগবান করতে গানটি সামাজিক মাধ্যমে ব্যাপক ভূমিকা রাখে। এরপর দেশ-বিদেশের ভক্তরা তরুণ এই র‍্যাপারের গান নিয়ে প্রশংসা করেন। এবার সামাজিক মাধ্যমে একটি ফেসবুক পোস্টের মাধ্যমে জানালেন জুলাই আন্দোলন সম্পর্কিত যে কোনো শো-এর ব্যাপারে তার সঙ্গে আর যোগাযোগ না করতে। র‍্যাপার সেজানের পোস্টটি নিচে হুবহু তুলে ধরা হলো: জুলাই আন্দোলন সম্পর্কিত যে কোনো শো-এর ব্যাপারে আমার সাথে কোনো যোগাযোগ করবেন না। আন্দোলনে ছাত্রজনতার সমর্থনে সর্বপ্রথম দাঁড়ায় বাংলাদেশ হিপ হপ কমিউনিটির র‌্যাপাররা। আমাদের গ্রাফিতি আর্টিস্টরাও সেইখানে মুখ্য ভূমিকা রাখে। কিন্তু বছর ঘুরতে না ঘুরতে জুলাই সম্পর্কিত যেইসব অনুষ্ঠান অনুষ্ঠিত হইসে সেই খানে র‌্যাপ বা হিপ হপ আর্টিস্টদের প্রাধান্য নাই বললেই চলে। আমরা কিছু জায়গায় পারফর্ম করসি। অধিকাংশ জায়গায় মনে হইসে আমরা জোর কইরা আসছি।

বাকিদের কথা সবাই প্রায় ভুলেই গেছে৷ অথচ আমি মনে করি হিপ হপ আর্টিস্টদের একটা বড় লাইন আপ রাখা যায় প্রত্যেক শো-তেই। অনেক জায়গায় কয়েকজনকে রাখা হইলেও নামমাত্র সম্মান ও সম্মানী অফার করা হয় অন্যান্য ব্যান্ড বা শিল্পীদের তুলনায়। বাংলাদেশে হিপ হপ এখন মূলধারার সংস্কৃতি হওয়া সত্ত্বেও যথাযথ সম্মানটা পায় না এখনো।

যেইসব শোগুলাতে আমি কথা দিয়া রাখসি ওইগুলা শেষ করার পর প্রোপার লাইনআপ মেইনটেইন করে আমাকে ডাকবেন। আর শো-তে আর্টিস্টের প্রোপার প্রোটোকল দেওয়ার ব্যবস্থা করবেন। অন্যথায় অযথা নিজের ও আমার সময় নষ্ট করবেন না কেউ আশা করি। ‘ক্ষ্যাপা গানের আর্টিস্ট আমরা ক্ষ্যাপ আর্টিস্ট না, রিসপেক্ট ছাড়া যারেই পাবি র‌্যাপ আর্টিস্ট না’

অনলাইন নিউজ ডেস্ক :

 

কিউএনভি/রাজ/২৮ জুলাই ২০২৫/ দুপুর :০১.৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit