শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম
এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ ‎লালমনিরহাটের ঐতিহ্যবাহী সিন্দুরমতি দিঘিকে আকর্ষণীয় ধর্মীয় ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে— ত্রাণমন্ত্রী দুলু বর আসার আগেই কনের বাড়িতে প্রশাসন,বন্ধ হলো বাল্য বিয়ে দুর্গাপুরে জাতীয় কবির ৫০তম প্রয়াণ দিবস পালিত রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার-১০

আজ জুলাই সনদের খসড়া দেওয়া হবে দলগুলোকে

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ৩৮ Time View

ডেস্ক নিউজ : সংসদের উচ্চকক্ষের নির্বাচন পদ্ধতি, প্রধানমন্ত্রীর ক্ষমতাসহ কয়েকটি বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ব্যাপক মতবিরোধ থাকলেও আজ সোমবারের (২৮ জুলাই) মধ্যে সংস্কারের জুলাই সনদের খসড়া প্রণীত হবে।

গতকাল রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ১৯তম দিনের সংলাপে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ এ কথা জানিয়েছেন।

তিনি বলেছেন, দলগুলোকে সোমবার সনদের খসড়া দেবে কমিশন। এরপর এতে মতামত দেবে দলগুলো। গতকাল সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে তিন অধিবেশনে প্রায় রাত ১০টা পর্যন্ত চলে সংলাপ।

এতে স্বাধীন পুলিশ কমিশন গঠনে একমত হয়েছে দলগুলো। এক ব্যক্তি ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন না– এ প্রস্তাবেও শর্ত সাপেক্ষে ঐকমত্য হয়েছে। বিএনপি এবং সমমনা দলগুলো জানিয়েছে, প্রধানমন্ত্রীর ক্ষমতা যদি খর্ব করা না হয়, তবে তারা মেয়াদ নির্ধারণের প্রস্তাবে রাজি।

এদিন সংবিধান এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতি, নারী আসনে নির্বাচন পদ্ধতি নিয়ে আলোচনা হলেও ঐকমত্য হয়নি। বিএনপি প্রস্তাব করে, আসন্ন নির্বাচনে রাজনৈতিক দলগুলো অন্তত ৫ শতাংশ আসনে নারীদের মনোনয়ন দেবে। পরের নির্বাচনে ১০ শতাংশ আসনে নারীদের মনোনয়ন দিতে হবে। এ প্রস্তাব নিয়ে তৃতীয় অধিবেশনে আলোচনা হলেও সিদ্ধান্ত হয়নি।

সনদের খসড়ায় মতামত দেবে দলগুলো

জুলাই সনদে থাকবে– কী কী সংস্কার হবে। এতে সই করবে দলগুলো। চলতি মাসের মধ্যে এই সনদ প্রণয়নের কথা। আলী রীয়াজ বলেছেন, সনদের প্রাথমিক খসড়া তৈরি হয়েছে। মতামত দিতে সোমবারের (আজ) মধ্যে দলগুলোকে তা দেওয়া হবে।

খসড়া নিয়ে সংলাপে আলোচনা হবে কিনা– এ প্রশ্নে আলী রীয়াজ বলেন, যদি বড় রকমের মৌলিক আপত্তি ওঠে, তাহলে আলোচনায় আনব। ১০টি সংস্কার প্রস্তাবে ঐকমত্য হয়েছে। সাতটি বিষয় অসমাপ্ত। ৩টি বিষয়ে আলোচনা হয়নি।

কিউএনবি/অনিমা/২৮ জুলাই ২০২৫,/সকাল ১১:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit